তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বানী ইসরাঈল ১৭ ৩১১ পারাঃ ১৫ দরজা বন্ধ করার জন্যে আমি দাড়ালাম। সমস্ত দরজা ভালরূপে বন্ধ করলাম, কিন্তু একটি দরজা বন্ধ করা আমার দ্বারা কোন ক্রমেই সম্ভব হলো না। আমি খুবই শক্তি প্রয়োগ করলাম, কিন্তু কপাট স্বস্থান হতে একটুও সরলো না। তখন আমি আমার লোকজনকে ডাক দিলাম। তারা এসে গেলে আমরা সবাই মিলে শক্তি দিলাম। কিন্তু আমাদের এই চেষ্টাও ব্যর্থ হয়ে গেল। আমাদের মনে হলো যে, আমরা যেন একটি পাহাড়কে ওর স্থান হতে সরাতে চাচ্ছি, কিন্তু ওটা একটুও হিলছে না বা নড়ছে না। আমি তখন একজন কাঠ মিস্ত্রীকে ডাকলাম। সে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু পরিশেষে সেও হারমানলো এবং বললোঃ “সকালে আবার দেখা যাবে।” সুতরাং এরাত্রে এ দরজার দুটি পাল্লা এভাবেই খোলা থেকে গেল। সকালেই আমি এ দরজা কাছে গিয়ে দেখি যে, ওর পার্শ্বে কোণায় যে একটি পাথর ছিল তাতে একটি ছিদ্র রয়েছে এবং জানা যাচ্ছে যে, এ রাত্রে কেউ সেখানে কোন জত্তু বেঁধে রেখেছিল,ওর চিহ্ন বিদ্যমান রয়েছে। আমি তখন বুঝে ফেললাম যে, আজ রাত্রে আমাদের এই মসজিদকে কোন নবীর জন্যে খুলে রাখা হয়েছে এবং তিনি অবশ্যই এখানে নামায পড়েছেন। এই কথা আমি আমার লোকদেরকে বুঝিয়ে বললাম।” এটা খুবই দীর্ঘ হাদীস। ফায়েদাঃ হযরত আবূ খাত্তাব উমার ইবনু দাহ্‌ইয়াহ রেঃ) তার- es Hels 5]1 4977 23 | নামক গ্ৰন্থে হরযত আনাসের (রাঃ) বর্ণনার মাধ্যমে মি'রাজের হাদীসটি আনয়ন করে ওর সম্পর্কে অতি উত্তম মন্তব্য করতঃ বলেন যে, মি'রাজের হাদীসটি হলো মুতাওয়াতির। হযরত উমার ইবনু খাত্তাব (রাঃ), হযরত আলী রোঃ), হযরত ইবনু মাসউদ রোঃ), হযরত আবূ যার রোঃ), হযরত মা*লিক ইবনু সা’সা’ রাঃ), হযরত আবু হুরাইরা (রাঃ), হযরত আবু সাঈদ রোঃ), হযরত ইবনু আব্বাস (রাঃ), হযরত শাদ্দাস ইবনু আডউস রাঃ), হযরত উবাই ইবনু কা’ব (রাঃ) হযরত আবদুর রহমান ইবনু কার্য রোঃ) হযরত আবূ হিব্বাহ্‌ (রাঃ), হযরত আবু ইয়ালা (রঃ), হযরত হুযাইফা (রাঃ),হযরত বুরাইদা’ রোঃ), হযরত আবূ আইয়ূব রোঃ), হযরত আবু উমামা’ (রাঃ);হযরত সামনা ইবনু জুনদুব (রাঃ), হযরত আবুল খামরা’ (রাঃ), হযরত সুহাইব রূমী রোঃ), হযরত উম্মে হানী (রাঃ), হযরত আয়েশা (রাঃ), হযরত আসমা’ (রাঃ) প্রভৃতি হতে মি'রাজের হাদীস বর্ণিত আছে। এঁদের মধ্যে কেউ কেউ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। যদিও এগুলোর মধ্যে কতকগুলি রিওয়াইয়াত সনদের দিক দিয়ে বিশুদ্ধ নয়, তথাপি মোটের উপর সঠিকতার wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।