সূরাঃ বানী ইসরাঈল ১৭ ৩১০ পারাঃ ১৫ এই বর্ণনায় এক অতি উত্তম ও যবরদস্ত উপকার এ রিওয়াইয়াত দ্বারা হয়ে থাকে যা হাফিজ আবূ নঈম ইসবাহানী (রঃ) কিতাবুদ দালাইলিন নবৃওয়াহ্তে আনয়ন করেছেন। রিওয়াইয়াতটি এই যে, রাসুলুল্লাহ (সঃ) যখন দাহ্ইয়া ইবনু খালীফাকে (রাঃ) একটি পত্র দিয়ে দূত হিসেবে রোমক সম্বাট কায়সারের নিকট প্রেরণ করেন তখন তিনি সম্নাটের নিকট পৌঁছলে সম্বাট সিরিয়ায় অবস্থানরত আরব বণিকদেরকে তার দরবারে হাজির করেন। তাদের মধ্যে আবূ সুফিয়ান সখর ইবনু হারব (রাঃ) ছিলেন এবং তার সাথে মক্কার অন্যান্য কাফিররাও ছিল। তারপর তিনি তাদেরকে অনেকগুলি প্রশ্ন করলেন যা সহীহ বুখারী, সহীহ মুসলিম প্রভৃতি হাদীস গ্রন্থে বর্ণিত আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আবূ সুফিয়ান (রাঃ) এই চেষ্টাই করে আসছিলেন যে, কি করে রাসুলুল্লহার (সঃ) আকর্ষণ না থাকে। তিনি নিজেই বলেছেনঃ “আমি রাসূলুল্লাহর (সঃ) প্রতি মিথ্যা আরোপ করতে এবং তার প্রতি অপবাদ দিতে শুধুমাত্র এই ভয়েও কাপণ্য করেছিলাম যে, যদি তার প্রতি আমি কোন মিথ্যা আরোপ করি তবে আমার সঙ্গীরা এর প্রতিবাদ করবে এবং সমাটের কাছে আমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবো। আর এটা হবে আমার জন্য বড় লজ্জার কথা। তৎক্ষণাৎ আমার মনে একটা ধারণা জেগে উঠলো এবং আমি বললামঃ “হে সমাট! শুনুন, আমি একটি ঘটনা বর্ণনা করছি যার দ্বারা আপনার সামনে এটা স্পষ্টভাবে প্রকাশিত হয়ে পড়বে যে, মুহাম্মদ (সঃ) বড়ই মিথ্যাবাদী লোক। একদিন সে বর্ণনা করেছে যে, একদা রাত্রে সে মক্কা থেকে বের হয়ে আপনার এই মসজিদে অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের মসজিদে কুদ্স পর্যন্ত গিয়েছে এবং ফজরের পূর্বেই মন্কায় ফিরে এসেছে। আমার এই কথা শোনা মাত্রই বায়তুল সন্মানের সাথে বসেছিলেন, বলে উঠলেনঃ “এটা সম্পূর্ণরূপে সত্য ঘটনা। এ রাত্রের ঘটনা আমার জানা আছে।” তার একথা শুনে রোমক সম্াট অত্যন্ত বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকান এবং আদবের সাথে জিজ্ঞেস করেনঃ “জনাব এটা আপনি কি করে জানলেন?” তিনি উত্তরে বললেনঃ “শুনুন, আমার অভ্যাস ছিল এবং এটা আমি নিজের জন্যে বাধ্যতামূলক করে নিয়েছিলাম যে, যে পর্যন্ত এই মসজিদের (বায়তুল মুকাদ্দাসের) সমস্ত দরজা নিজের হাতে বন্ধ না করতাম সেই পর্যন্ত ঘুমাতাম না এ রাত্রে অভ্যাস মত wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।