তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বানী ইসরাঈল ১৭ ২৭৭ পারাঃ ১৫ আমি থামলাম না এবং জবাবও দিলাম না। আবার কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে, একটি স্ত্রীলোক দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে এবং কামউদ্দীপনা নিয়ে দাড়িয়ে রয়েছে। সেও আমাকে বললোঃ “আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কিন্তু আমি তার দিকে শুক্ষেপও করলাম না এবং থামলামও না!” এরপর তার বায়তুল মুকাদ্দাসে পৌঁছা, দুধের পাত্র গ্রহণ করা এবং হযরত জিবরাঈলের (আঃ) কথায় খুশী হয়ে দু'বার তাকবীর পাঠ করার কথা বর্ণিত হয়েছে। অতঃপর হযরত জিবরাঈল (আঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ “আপনার চেহারায় চিন্তারভাব পরিলক্ষিত হচ্ছে কেন?” নবী. সঃ বলেনঃ) আমি তখন পথের ঘটনা দুটির কথা বর্ণনা করলাম। তিনি তখন বলতে শুরু করলেনঃ “প্রথম লোকটি ছিল ইয়াহ্‌দী। যদি আপনি তার কথার উত্তর দিতেন এবং সেখানে দাড়াতেন তবে আপনার উন্মত ইয়াহ্‌দী হয়ে যেতো দ্বিতীয় আহবানকারী ছিল খৃষ্টান। যদি আপনি সেখানে থেমে তার সাথে কথা বলতেন তবে আপনার উম্মত খৃস্টান হয়ে যেতো। আর এ স্ত্রী লোকটি ছিল দুনিয়া। যদি আপনি সেখানে থেমে তার সাথে কথা বলতেন তবে আপনার উম্মত আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে পথভ্রষ্ট হয়ে হতো।” (রাসূলুল্লাহ. সঃ বলেনঃ) অতঃপর আমি এবং হযরত জিবরাঈল (আঃ) বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলাম এবং দু'জনই দু’'রাকাত করে নামায আদায় করলাম। তারপর আমাদের সামনে মি'রাজ (আরোহণের সিড়ি) হাজির করা হলো যাতে চড়ে বানী আদমের আত্মাসমূহ উপরে উঠে থাকে। দুনিয়া এইরূপ সুন্দর জিনিস আর কখনো দেখে নাই। তোমরা কি দেখ না যে, মরণোন্মুখ ব্যক্তির চক্ষু মরণের সময় আকাশের দিকে উঠে থাকে? এটা দেখে বিস্মিত হয়েই সে এরূপ করে থাকে। আমরা দু'জন উপরে উঠে গেলাম। আমি ইসমাঈল নামক ফেরেশ্তার সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি দুনিয়ার আকাশের নেতৃত্ব দিয়ে থাকেন। তার অধীনে সত্তর হাজার ফেরেশতা রয়েছেন। তাদের মধ্যে প্রত্যেক ফেরেশতার সঙ্গীয় লশকরী ফেরেশতাদের সংখ্যা হলো এক লাখ। আল্লাহ তাআ'লা বলেনঃ “তোমার প্রতিপালকের লশ্করদেরকে শুধুমাত্র তিনিই জানেন।” হযরত জিবরাঈল (আঃ) এ আকাশের দরজা খুলতে বললে জিজ্ঞেস করা হলোঃ “কে?” তিনি উত্তর দিলেনঃ “জিবরাঈল (আঃ)! প্রশ্ন করা হলোঃ “আর কে আছেন?” উত্তরে তিনি বললেনঃ “হযরত মুহাম্মদ (সঃ)।” পুনরায় জিজ্ঞেস করা হলোঃ আপনাকে কি তার নিকট পাঠানহয়েছিল?” তিনি জবাব wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।