সূরাঃ বানী ইসরাঈল ১৭ ২৭৪ পারাঃ ১৫ তাতে আছে যে, নবী (সঃ) বলেনঃ “হযরত মূসার (আঃ) পরামর্শ অনুযায়ী যখন আমি নামাষের ওয়াক্ত হালকা করাবার জন্যে আবার আল্লাহ তাআ'লার নিকট গমন করলাম তখন তিনি অর্ধেক মাফ করলেন। আবার গেলাম। এবারও তিনি অর্ধেক ক্ষমা করলেন, পুনরায় গেলে পাচ ওয়াক্ত নির্ধারিত হয়।” ওতে রয়েছে যে, তিনি বলেনঃ “সিদরাতুল মুনতাহা হয়ে আমি জান্নাতে পৌঁছি যেখানে খাটি মণিমুক্তার তাবু ছিল এবং যেখানকার মাটি ছিল খাঁটি মিশ্ক আনম্বার।”” হযরত শাকীক (রঃ) হযরত আবূ যারকে (রাঃ) বলেনঃ “যদি আমি রাসূলুল্লাহকে (সঃ) দেখতাম তবে কমপক্ষে তাকে একটি কথা অবশ্যই জিজ্ঞেস করতাম।” তখন হযরত আবূ যার রোঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ “সেই কথাটি কি?” তিনি উত্তরে বললেনঃ “তিনি আল্লাহ তাআ’লাকে দেখেছিলেন কিনা এই কথাটি।” একথা শুনে হযরত আবূ যার (রাঃ) বলেনঃ “একথা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেনঃ “আমি তার নূর (আলো) দেখেছিলাম। তাকে আমি কিরূপে দেখতে পারি?” অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি তো নূর। সুতরাং আমি তাকে কি করে দেখতে পারি?” আর একটি বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি মি'রাজের ঘটনাটি যখন জনগণের কাছে বর্ণনা করি এবং কুরায়েশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, এ সময় আমি হাতীমে দাড়িয়েছিলাম। আল্লাহ তাআ'লা বায়তুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে এনে ধরলেন এবং ওটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে দিলেন। এখন তারা যে নিদর্শনগুলি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছিল, সেগুলির উত্তর আমি সঠিকভাবে দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ (সঃ) বায়তুল মুকাদ্দাসে হযরত ইবরাহীম (আঃ), হযরত মূসা (আঃ) ও হযরত ঈসার (আঃ) সঙ্গে সাক্ষাৎ করেন। ফিরে এসে জনগণের ১. eS MAA BS OL US -এর মধ্যেও বর্ণিত হয়েছে এবং যিক্রে বানী ইসরাঈলের মধ্যেও আছে। ইমাম মুসলিম (রঃ) তার সহীহ মুসলিম গ্রন্থে কিতাবুল ‘ঈমান’-এর মধ্যে এটা বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) তীর মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।