তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরা? বানা ইসরাঈল ১৭ ২৬০ - পারাঃ ১৫ একটা অংশে মক্কা শরীফের মসজিদ হতে বায়তুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত নিয়ে যান, যা হযরত ইবরাহীমের (আঃ) যুগ হতে নবীদের (আঃ) কেন্দ্রস্থল ছিল। এ কারণেই সমস্ত নবীকে (আঃ) সেখানে তার পাশে একত্রিত করা হয় এবং তিনি সেখানে তাদেরই জায়গায় তাদের ইমামতি করেন। এটা একথাই প্রমাণ করে যে, বড় ইমাম ও অগ্রবর্তী নেতা তিনিই। আল্লাহর দুরূদ ও সালাম তার উপর ও তাদের সবারই উপর বর্ষিত হোক। মহান আল্লাহ বলেনঃ এই মসজিদের চতুল্পার্শ্ব আমি ফল-ফুল, ক্ষেত- খামার, বাগ-বাণগিচা ইত্যাদি দ্বারা বরকতময় করে রেখেছি। আমার এই মর্যাদা সম্পন্ন নবীকে (সঃ) আমার বড় বড় নিদর্শনাবলী প্রদর্শন করা-ই ছিল আমার উদ্দেশ্য, যেগুলি তিনি এ রাত্রে দর্শন করেছিলেন। আল্লাহ তাআ’লা তার মু'মিন, কাফির, বিশ্বাসকারী এবং অস্বীকারকারী সমস্ত বান্দার কথা শুনে থাকেন এবং দেখে থাকেন। প্রত্যেককে তিনি ওটাই দেন যার সে হকদার, দুনিয়াতেও এবং আখেরাতেও। মি’রাজ সম্পর্কে বহু হাদীস রয়েছে যেগুলি এখন বর্ণনা ‘করা হচ্ছেঃ হযরত আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, মি'রাজের রাত্রে যখন কা’বাতুল্লাহ শরীফ হতে রাসূলুল্লাহকে (সঃ) ডেকে নিয়ে যাওয়া হয় সেই সময় তার নিকট তিনজন ফেরেশতা আগমন করেন, তার কাছে ওয়াহী করার পূর্বে। এ সময় তিনি বায়তুল্লাহ শরীফে শুয়ে ছিলেন। তাদের মধ্যে প্রথম জন জিজ্ঞেস করেনঃ “ইনি এই সবের মধ্যে কে?” মধ্যজন উত্তরে বলেনঃ “ইনি এসবের মধ্যে উত্তম।” তখন সর্বশেষজন বলেনঃ “তা হলে তাকে নিয়ে চল!” এ রাত্রে এটুকুই ঘটলো। রাসুলুল্লাহ (সঃ) তাঁদেরকে দেখতে পেলেন না। দ্বিতীয় রাত্রে আবার এ তিনজন ফেরেশতা আসলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ (সঃ) এ সময়েও ঘুমিয়ে ছিলেন। কিন্তু তার ঘুমন্ত অবস্থা এমনই ছিল যে, তার চক্ষুদ্বয় ঘুমিয়েছিল বটে, কিন্তু তার অন্তর ছিল জাগ্রত। নবীদের (আঃ) নিন্দ্রা এরূপই হয়ে থাকে। এ রাত্রে তারা তার সাথে কোন আলাপ আলোচনা করেন নাই। তারা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে যমযম কূপের নিকট শায়িত করেন এবং হযরত জিবরাঈল (আঃ) স্বয়ং তার বক্ষহতে গ্রীবা পর্যন্ত বিদীর্ণ করে দেন এবং বক্ষ ও পেটের সমস্ত জিনিস বের করে নিয়ে যমযমের পানি দ্বারা ধৌত করেন। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।