সূরাঃ নাহল ১৬ ২৫৭ পারাঃ ১৪ অর্থাৎ “তোমরা দু'জন ভয় করো না, আমি তোমাদের দু'জনের সাথে রয়েছি। আমি শুনি ও দেখি।” (২০£ ৪৬) সওর পর্বতের গুহায় রাসূলুল্লাহ (সঃ) হযরত আবূ বকরকে (রাঃ) বলেছিলেনঃ “তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন।” সুতরাং এই সঙ্গ ছিল বিশিষ্ট সঙ্গ। আর এই সঙ্গ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পৃষ্ঠপোষকতা ও সাহায্য সাথে থাকা। সাধারণ সাথ দেয়ার বর্ণনা রয়েছে নিন্নের আয়াতেঃ G2 PAS TATA 2b 433299 0/93/29 777237 2 as Dl 2S il Se P93 অর্থাৎ “তিনি (আল্লাহ) তোমাদের সাথে রয়েছেন। তোমরা যেখানেই থাকো না কেন, আর তোমরা যা কিছু করছো আল্লাহ তা দর্শনকারী।” (৫৭৪ ৪) অন্য আয়াতে রয়েছেঃ ot DY Bl od kL অর্থাৎ “তোমাদের তিন জনের সলাপরামর্শে চতুৰ্থজন তিনি থাকেন, পাচ জনের সলাপরামর্শে ষষ্ঠ জন থাকেন তিনি এবং এর চেয়ে কম ও বেশীতেও। তারা যেখানেই থাক না কেন, তিনি তাদের সাথেই থাকেন!” (৫৮ঃ ৭) যেমন মহান আল্লাহ আর এক জায়গায় বলেনঃ LID Los 3371770 N33 3 33299339 0 23/73 3933/7 77 #3933377 - 42 Sle অর্থাৎ “তুমি যে কোন অবস্থাতেই থাকো, কুরআন পাঠেই থাকো বা অন্য যে কোন কাজে লিপ্ত থাকো না কেন আমি তোমাদের দর্শন করে থাকি!” (১০৪ ৬১) সুতরাং এসব আয়াতে সাথ বা সঙ্গ দ্বারা বুঝানো হয়েছে শুনা এবং দেখাকে। তাকওয়া’-এর অর্থ হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার কারণে হারাম ও পাপের কাজগুলোকে পরিত্যাগ করা। আর ইহসানের অর্থ হলো প্রতিপালক আল্লাহর আনুগত্য ও ইবাদতের কাজে লেগে থাকা। যে লোকদের মধ্যে এই দু'টি গুণ বিদ্যমান থাকে তারা আল্লাহ তাআ'লার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মধ্যে থাকে। মহামহিমান্বিত আল্লাহ এ সব লোকের পৃষ্ঠপোষকতা ও সাহায্য করে 7 >৭ www.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।