সূরাঃ নাহল ১৬ ২১৮ পারাঃ ১৪ বড়ই উত্তম কাজ।” (১৬৪ ১২৬) অন্য আয়াতে আছে? “মন্দের বদল সমপরিমাণ মন্দ, আর যে মাফ করে দেয় ও মীমাংসা করে নেয়, তার প্রতিদান আল্লাহর নিকট রয়েছে৷” আর একটি আয়াতে রয়েছেঃ “যখমের কিসাস রয়েছে, কিত্তু যে ক্ষমা করে দেয়, ওটা তার জন্যে গুনাহ মাফের কারণ!” সুতরাং ন্যায়পরায়ণতা তো ফরয, আর ইহ্সান নফল। কালেমায়ে তাওহীদের সাক্ষ্য দেয়াও আদ্ল্। বাহির ও ভিতর এক হওয়াও আদ্ল্। আর ইহ্সান এই যে, ভিতরের পরিচ্ছন্নতা বাইরের চেয়েও বেশী হবে। ‘ফাহ্সা’ এবং ‘মুনকার’ হচ্ছে ভিতর অপেক্ষা বাহির বেশী সুন্দর হওয়া। আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখারও নির্দেশ দিচ্ছেন। যেমন স্পষ্ট ভাষায় রয়েছেঃ (L232 1 fr i> cdl lb Sls অর্থাৎ “আত্ীয়-স্বজন, মিস্কীন ও মুসাফিরদেরকে তাদের হক দিয়ে দাও এবং অপচয় করো না।” আর তিনি অশ্লীলতা, অসৎকার্য ও সীমালংঘন থেকে নিষেধ করছেন। প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতা হারাম এবং লোকদের উপর যুলুম ও বাড়াবাড়ী করাও হারাম। যেমন হাদীসে এসেছেঃ যুলুম ও সীমালংঘন অপেক্ষা এমন কোন বড় গুনাহ্ নেই যার জন্যে দুনিয়াতেই তাড়াতাড়ি শাস্তি দেয়া হয় এবং পরকালে কঠিন শাস্তি জমা থাকে।” আল্লাহ জমজ ক মক ন তোমরা শিক্ষা গ্রহণ কর!” হযরত ইবনু মাসউদ (রাঃ) বলেন যে, EE জ্ঞাপক আয়াত হচ্ছে সূরায়ে নাহলের এই আয়াতটি । কাতাদা রঃ) বলেন যে, যত ভাল স্বভাব আছে সেগুলি অবলম্বনের নির্দেশ কুরআন দিয়েছে এবং মানুষের মধ্যে যে সব খারাপ স্বভাব রয়েছে সেগুলি পরিত্যাগ করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন। হাদীসে রয়েছে যে, উত্তম চরিত্র আল্লাহ তাআলা পছন্দ করেন এবং অসৎ চরিত্র তিনি অপছন্দ করেন। আবদুল মালিক ইবনু উমাইর (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন যে;হযরত আকসাম ইবনু সাইফীর (রাঃ) নিকট নবীর (সঃ) আবির্ভাবের খবর পৌঁছে। তিনি তার- কাছে গমন করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তার কওম তার এই পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তিনি তখন তাদেরকে বলেনঃ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।