তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ নাহল ১৬ ১৯৬ পারাঃ ১৪ মধুপান এবং গেরম লোহা দ্বারা) দাগ দিয়ে নেয়া। কিন্তু আমার উন্মতকে আমি দাগ নিতে নিষেধ করছি।” হযরত জাবির ইবনু আবদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহকে (সঃ) বলতে শুনেছেনঃ “তোমাদের ওষুধগুলির মধ্যে কোন গুলিতে যদি শিফা’ থেকে থাকে তবে সেগুলি হচ্ছে শিঙ্গা লাগানো, মধুপান এবং আগুন দ্বারা দাগিয়ে নেয়া, যেটা যে রোগের জন্যে উপযুক্ত। তবে আমি দাগিয়ে নেয়াকে পছন্দ করি না৷” হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “রোগের আরোগ্যদানকারী দু'টি জিনিসকে তোমরা নিজেদের উপর অপরিহার্য করে নাও। সে দু'টি জিনিস হচ্ছে মধু ও কুরআন।”* আমীরুল মুমিনীন হযরত আলী ইবনু আবি তালিব, রোঃ) বলেনঃ “তোমাদের কেউ যদি তার রোগের শিফা চায়, তবে সে যেন কুরআনের কোন আয়াতকে একটি সহীফায় লিখে নেয় এবং ওটাকে বৃষ্টির পানি দ্বারা ধৌত করে। অতঃপর তার স্ত্রীর নিকট থেকে একটা দিরহাম রৌপ্য মুদ্রা চেয়ে নেয় যাসে সন্তুষ্ট চিত্তে প্রদান করবে। তারপর এ দিরহাম দ্বারা কিছু মধু কিনে নেয় এবং তা পান করে। এইভাবে কয়েকটি কারণে এর দ্বারা শিফা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেনঃ 2 23909 /9/59"7 723 7 N29 7 273 - US J ions pp LILA 52 53 অর্থাৎ “আমি কুরআনে ওটা নাযিল করেছি যা মু’মিনদের জন্যে শিফা (রোগমুক্তি) ও রহমত স্বরূপ।” (১৭৪৮২) অন্য এক আয়াতে রয়েছেঃ 4 #2, 5 7 4297 অর্থাৎ “আমি আকাশ হতে বরকতময় পানি বর্ষিয়ে থাকি৷” (৫০£৯) আর এক জায়গায় বলেছেনঃ Gs 0/833 CIPI 9/70 I7 93/7/32 37 bays Gap 0253 ls aie it oF pS Ob Ob ১. এ হাদীসটি ইমাম বুখারী (রঃ) বর্ণনা করেছেন। ২. এহাদীসটিও সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে। সহীহ মুসলিমে রয়েছেঃ “আগুন দ্বারা দাগিয়ে নেয়াকে আমি অপছন্দ করি, বরং পছন্দ করি না। ৩. এ হাদীসটি ইমাম ইবনু মাজাহ বর্ণনা করেছেন। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।