তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ৫। তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

গুরুজনও একথাই বলেন। এ সব ব্যাপারে আল্লাহ তাআ'লাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী। হযরত ইবনু আব্বাস রোঃ) হতে বর্ণিত আছে যে, পূর্বে ঘোড়ার মধ্যে £লিপনা ছিল। আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের (আঃ) খাতিরে ওকে অনুগত করে দেন। অহাব (রাঃ) ইসরাঈলী রিওয়াইয়াতে বর্ণনা করেছেন যে, দক্ষিণ হাওয়ায় ঘোড়ার জন্ম হয়ে থাকে। এ সব বিষয়ে আল্লাহ তাআ'লা সর্বাধিক জ্ঞান রাখেন। এই তিনটি জন্তুর উপর সওয়ারীর বৈধতা তো কুরআন কারীমের শব্দ দ্বারাই সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহকে (সঃ) একটি খচ্চরও উপহার স্বরূপ দেয়া হয়েছিল, যার উপর তিনি সওয়ার হতেন। তবে ঘোড়ার সাথে গর্দভীর মিলন ঘটাতে তিনি নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞার কারণ ছিল বংশ কর্তিতহওয়া। হযরত দেহ্‌ইয়া কালবী (রাঃ) রাসূলুল্লাহর (সঃ) নিকট আবেদন করেনঃ “আপনি যদি অনুমতি দেন, তবে আমরা ঘোড়া ও গর্দভীর মিলন ঘটাই এবং এর দ্বারা খচ্চর জন্ম গ্রহণ করবে। আপনি ওর উপর সওয়ারহবেন!” তার এ কথা শুনে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “এই কাজ ওরাই করতে পারে যারা কিছুই জানে না!” ৯। সরল পথ আল্লাহর কাছে ১) পৌছায়, কিন্তু পথগুলির ; =! ০৯ | ০, -A মধ্যে বক্রপথও আছে; gE WZ 27 P97 2 তিনি ইচ্ছা করলে S সূরাঃ নাহল ১৬ ১৪৯ পারাঃ ১৪ AE: t AT rAd তোমাদের সকলকেই 0৬০! সৎপথে ' পরিচালিত করতেন। আল্লাহ তাআ'’লা পার্থিব পথ অতিক্রমের উপকরণাদি বর্ণনা করার পর পারলৌকিক পথ অতিক্রমের উপকারাদির পথের দিকে প্রত্যাবর্তন করেছেন। কুরআন কারীমের মধ্যে এ ধরনের অধিকাংশ বর্ণনা বিদ্যমান রয়েছে। হজ্জের সফরের পাথেয়ের বর্ণনা দেয়ার পর তাকওয়ার পাথেয়ের বর্ণনা দেয়া হয়েছে, যা পরকালে কাজে লাগবে। বাহ্যিক পোষাকের বর্ণনার পর তাকওয়ার wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।