আট বিদপ্ধ পাঠফ সমাজের হাতে অত্রান্ত ও পরিমার্জিত আকারে তুলে দিতে পারবো এই স্বপ্ন সাধকে কল্পনা করতে গিয়েও আজ আমি যেন আনন্দে অধীর এবং আত্মাহারা হয়ে উঠছি। ‘ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীয ৷’ এ সম্পর্কে তাই আল্লাহ রাব্বুল আলামীনের সমীপে তার অফুরন্ত ভাণ্ডার থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমার শুভানুধ্যায়ী পাঠকবৃন্দের কাছ থেকেও এই আর দ্ধ কাজের সফল পরিসমাপ্তির ব্যাপারে একান্তিক দোয়ার আবেদন জানিয়ে সেই অনাগত ভবিষ্যতের পানেই নিনির্মেষ নয়নে তাকিয়ে থাকলাম । আমার এই অনুদিত ও প্রকাশিত খণ্ডুগুলোর জনপ্রিয়তা ও উত্তরোত্তর ক্রমবর্ধমান চাহিদা এরং এর সর্বতোমুখী অপরিসীম গুরুত্বের কথা সম্যক অনুধাবন করে হুবহু আমারই অনুকরণে দেশে আজ আরো একটি তরজমা বাজারজাত হয়েছে। তাই আমি মনে করি, যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে মহান আল্লাহ যেমন তার সুমহান পাক কালামের খিদমত কল্পে স্বতঃসক্কর্তভাবেই একদল নিষ্ঠাবান মুমিন বান্দার মেহনত কবুল করেছেন, তেমনি আমার মতো একজন দীনহীন আকিঞ্চনকেও তিনি তার পবিত্র গ্রন্থের খিদমতে নিয়োজিত করেছেন। এই দুর্লভ দু্পাপ্য সৌভাগ্যের শুকরিয়া আমি কোন ভাষায় ব্যক্ত করবো? উপরোক্ত ভাষা এবং শব্দমালা খুঁজতে গিয়েও আমি বারবার.আজ খেই হারিয়ে ফেলছি এবং হোৌচট খাচ্ছি। আমার ন্যায় একজন সদাব্যস্ত গুনাহগার ব্যক্তির পক্ষে যেহেতু এককভাবে এত বড় দুঃসাহসী ও দায়িতবপূর্ণ কাজ সম্পন্ন করে বিজ্ঞ পাঠককূলের হাতে অর্পণ করা কোন ক্রমেই সম্ভবপর ছিল না, তাই আমি কতিপয় মহানুভব বিদ্ধ ও বিজ্ঞ আলেমের অকুণ্ঠ সাহায্য-সহায়তা ও সক্রিয় সহযেগিতা গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই সহযোগিতার হাত যারা প্রসারিত করেছেন তন্যধ্যে চাপাই নওয়াবগঞ্জ হিফযুল উলুম মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা আব্দুল লতীফের নাম বিশেষভাবে স্বর্তব্য । আর এই স্রেহাষ্পদ কৃতি ছাত্রের ইহ পারলৌকিক কল্যাণ কামনায় আল্লাহর কাছেই আমি প্রতিনিয়ত আকুল মিনতি জানাই । আপ্রাণ প্রচেষ্টা এবং সম্ভাব্য প্রযত্ন সত্ত্বেও একান্ত অনিচ্ছাকৃতভাবে এতে কিছু মুদ্বণ বিভ্রাট এবং অন্যান্য ক্রটি বিচ্যুতি ও ভ্রম প্রমাদ রয়ে গেছে। পরবর্তীতে . এগুলো সংশোধিত ও পরিমার্জিত আকারে পরিবেশিত হবে বলে আমি দৃঢ় প্রত্যাশা পোষণ করছি। এছাড়া এই অনুদিত তাফসীরের উপস্থাপনা এবং অন্যান্য যে কোন ব্যাপারে যদি সুধী পাঠকমহলের পক্ষ থেকে এই দীনহীন অনুবাদকের দৃষ্টি আকর্ষণ করা হয় তবে তা পরম কৃতজ্ঞতা ও ধন্যবাদসহ গৃহীত হবে। এভাবে এই মহা কল্যাণপ্রদ কাজটিকে আরো উন্নতমানের এবং একান্ত চিশীলভাবে সম্পন্ন করার মানসে যে কোন মূল্যবান মতামত, সুপরামর্শ ও সদুপদেশ আমি বেশ আগ্রহ ও গুরুত্ব সহকারে বিবেচনা করতে সদাপ্রস্তুত। কারণ, আমার মতো অভাজন .অনুবাদকের পক্ষে নানা ব্যস্ততার মধ্যে দিয়ে যেভাবে যতোটুকু সম্ভব হয়েছে, ততোটুকুই আমি আপাতত সুধী পাঠকবৃন্দের খিদমতে হাজির করতে প্রয়াস পেয়েছি। সুতরাং এই দুঃসাহসিক পদক্ষেপের wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।