তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ফাতিহা ১ ৭৫ পারাঃ ১ হতেও এটা বর্ণনা করেছেন। তাবেঈগণের মধ্যে হযরত সাঈদ বিন যুবাইর (রঃ), হযরত ইকরামা (রঃ), হযরত আবূ কালাবাহ্‌ (রঃ), হযরত যুহরী (রঃ), হযরত আলী বিন হাসান (রঃ), তাঁর ছেলে মুহাম্মদ সাঈদ বিন মুসাইয়াব (রঃ), আতা’ (রঃ), তাউস (রঃ), মুজাহিদ (রঃ), সা‘লিম (রঃ), মুহাম্মদ বিন কাব কারজী (রঃ), উবাইদ (রঃ), আবূ বকর বিন মুহাম্মদ বিন আম্র (রঃ), ইবনে হারাম আবু ওয়ায়েল (রঃ), ইবনে সীরীন (রঃ), মুহাম্মদ বিন মুনকাদির (র), আলী বিন আবদুল্লাহ বিন আব্বাস (রঃ), তাঁর ছেলে মুহাম্মদ নাফি, ইবনে উমারের (রাঃ) গোলাম (রঃ), যায়েদ বিন আসলাম (রঃ), উমার বিন আবদুল আধীয (রঃ), আরযাক বিন কায়েস (রঃ), হাবীব বিন আবি সাবিত (রঃ), আবু শা’শা’ (রঃ), মাকহুল (রঃ), আবদুল্লাহ বিন মুগাফফাল বিন মাকরান (রঃ), এবং বায়হাকীর বর্ণনায় আবদুল্লাহ বিন সাফওয়ান (রঃ), মুহাম্মদ বিন হানাফিয়্যাহ (রঃ) এবং আবদুল বার্রের বর্ণনায় আমর বিন দীনার (রঃ) । এঁরা সবাই নামাযের যেখানে কিরআত উচ্চৈঃস্বরে পড়া হয়, বিসমিল্লাহির রাহমানির রাহীমকেও উচ্চ শব্দে পড়তেন । এর একটি প্রধান দলীল এই যে, এটা যখন সূরা ই ফাতিহারই একটা আয়াত তখন পূর্ণ সূরার ন্যায় একে উচ্চৈঃস্বরে পড়তে হবে । তাছাড়া সুনান-ই-নাসাঈ, সহীহ ইবনে খুযাইমা, সহীহ ইবনে হিব্বান, মুসতাদরিক-ই- হা’কিম প্রভৃতি হাদীস গ্রন্থে বর্ণিত আছে যে, হযরত আবূ হুরাইরাহ্‌ (রাঃ) নামায পড়লেন এবং কিরাআতে উচ্চ শব্দে বিসমিল্লুহির রাহমানির রাহীম পড়লেন এবং নামায শেষে বললেনঃ ‘তোমাদের সবার-চাইতে রাসূলুল্লাহ (সঃ)-এর নামাযের সঙ্গে আমার নামাযেরই সামঞ্জস্য যেশী ৷' দারকুতনী, খাতীব এবং বায়হাকী প্রমুখ মুহাদ্দিসসণ এ হাদীসটিকে সহীহ বলেছেন। সুনান-ই-আবি দাউদ ও জামে‘উত তিরমিযীর মধ্যে হযরত ইরনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ দ্বারা নামায আরম্ভ করতেন। ইমাম তিরমিযী (রঃ) বলেন যে, হাদীসটি খুব সঠিক নয়৷ মুসতাদরিক-ই-হাকিমের মধ্যে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) ‘বিসমিল্লাহির রাহমানির রাহীমকে ' উচ্চেঃস্বরে পড়তেন ৷ ইমাম হাকীম (রঃ) এ হাদীসকে সঠিক বলেছেন। সহীহ বুখারীতে আছে যে, হযরত আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়ঃ ‘রাসূলুল্লাহ (সঃ)-এর কিরাআত কিরূপ ছিল?’ তিনি বললেনঃ ‘রাসূলুল্লাহ (সৃঃ) প্রত্যেক খাড়া শব্দকে লম্বা করে পড়তেন ।' অতঃপর তিনি ॥৮ ১১) পাঠ করে শুনালেন এবং ₹ বললেন 3) ৮ wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।