সূরাঃ ফাতিহা ১ ৭8 " পারাঃ ১ হাদীস বর্ণিত হয়েছে এবং অনুরূপভাবে হযরত আলী (রাঃ), হযরত ইবনে আব্বাস (রাঃ) প্রমুখ হতেও বর্ণিত আছে। হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ), হযরত আবু হুরাইরা (রাঃ) হযর্নত আলী (রাঃ), হযরত আতা’ (রঃ), হযরত তাউস (রঃ), হযরত সাঈদ বিন যুবাইর (রঃ), হযরত মাফ্হুল (রঃ) এবং হযরত যুহরীর (রঃ) এটাই নীতি ও.অভিমত যে, ‘বিসসিল্লাহ’ ‘সূরা-ই-বারাআত' ছাড়া কুরআনের প্রত্যেক সূরারই একটা পৃথক আয়াত । এসব সাহাবী (রাঃ) ও তাবেঈ (রঃ) ছাড়াও হযরত আবদুল্লাহ বিন মুবারক (রঃ), ইমাম শাফিঈ (রঃ), ইমাম আহমাদের (রঃ) একটি কাওলে এবং ইসহাক বিন রাহুওয়াহ (রঃ) ও আবূ উবাইদ কাসিম বিন সালামেরও (রঃ) এটাই মাযহাব ৷ তবে ইমাম মালিক (রঃ) এবং ইমাম আবু হানীফা (রঃ) ও তাদের সহচরগণ বলেন যে, ‘বিসমিল্লাহ’ সূরা-ই-ফাতিহারও আয়াত নয় বা অন্য কোন সুরারও আয়াত নয় । ইমাম শাফিঈর (রঃ) একটি কাওল এই যে, এটা সূরা-ই-ফাতিহার একটি আয়াত বটে কিন্তু অন্য কোন সূরার আয়াত নয় । তার একটা কাওল এও আছে যে, এটা প্রত্যেক সূরার প্রথম আয়াতের অংশ বিশেষ৷ কিন্তু হাদীসের পরিভাষায় এই দুই কাওল ' বা উক্তিই হচ্ছে গারীব। দাউদ (রঃ) বলেন যে, এটা প্রত্যেক সূরার প্রথমে একটা পৃথক আয়াত-সূরার অন্তর্ভুক্ত নয়। ইমাম আহমাদ বিন হাম্বল (রঃ) হতেও এটাই বর্ণিত আছে এবং আবূ বকর রাযী, আবূ হাসান কুরখীরও এ মাযহাবই বর্ণনা করেছেন। তিমি ইমাম আবু হানীফার (রঃ) একজন বড় মর্যাদাসম্পন্ন সহচর । এ হল বিসমিল্লাহর সূরা-ই-ফাতিহার আয়াত হওয়া না হওয়ার আলেচনা । এখন একে উচ্চৈঃস্বরে পড়তে হবে না নিম্নস্বরে এ নিয়েও মতভেদের অবকাশ রয়েছে। যারা একে সূরা-ই-ফাতিহার পৃথক একটা আয়াত মনে করেন তাঁরা একে নিম্নস্বরে পড়ার পক্ষপাতি। এখন অবশিষ্ট রইলেন শুধু এ সব লোক খারা বলেন যে, এটা প্রত্যেক সূরার প্রথম ৷ তাদের মধ্যেও আবার মতভেদ রয়েছে। ইমাম শাফিঈর (রঃ) মাযহাব এই যে, সূরা- ই-ফাতিহা ও প্রত্যেক সূরার পূর্বে একে উচ্চৈঃস্বরে পড়তে হবে। সাহাবা (রাঃ), তাবেঈন (রঃ) এবং মুসলমানদের পূর্ববর্তী যুগের ইমামগণের এটাই মাযহাব । সাহাবীগণের (রাঃ) মধ্যে একে উচ্চৈঃস্বরে পড়ার পক্ষপাতি হলেন হযরত আবূ হুরায়রা (রাঃ), হযরত ইবনে উমার (রাঃ), হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত 'মু'আবিয়া (রাঃ); হর্যয়ত উমার (রাঃ), হযরত আবূ বকর (রাঃ) এবং হযরত উসমান (রাঃ) । হযরত "আবূ বকর (রাঃ) এবং হযরত উসমান (রাঃ) হতেও গারীব বা দুর্বল সনদে ইমাম খতীব (রঃ) এটা নকল করেছেন । বায়হাকী (রঃ) ও ইবনে আবদুল বার্র (রঃ) হযরত উমার (রাঃ) ও হযরত আলী (রাঃ) wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।