তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ ফাতিহা ১ ৬৮ পারাঃ ১ একটি বর্ণনায় রয়েছে যে, হযরত জিব্রাঈল (আঃ) সর্বপ্রথম যখন প্রত্যাদেশ নিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করেন তখন প্রথমে » AL , 57.51 পড়ার নির্দেশ দেন। তাফসীর-ই-ইবনে জারীরে হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, প্রথম দফায় হযরত জিব্রাঈল (আঃ) হযরত মুহাম্মদ (সঃ) BT 737 -এর নিকট ওয়াহী এনে বলেনঃ ‘আউযু পড়ুন ৷” তিনি ৷ De 32 le os 2 ৮১3! পাঠ করেন। হযরত জিব্রাঈল (আঃ) পুনরায় বলেনঃ (21 542312) ০2 পাঠ করুন । তারপরে বলেনঃ Haha ul i) অর্থাৎ যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার সেই প্রভুর প্রভুর নামে পাঠ করুন । হযরত আবদুল্লাহ (রাঃ) বলেন যে, সর্বপ্রথম সূরা-যা আল্লাহ তা'আলা হযরত জিব্রাঈলের (আঃ) মাধ্যমে হযরত মুহাম্মদ (রাঃ)-এর উপর অবতীর্ণ করেন তা এটাই ৷ কিন্তু হাদীসটি গারীব এবং এর সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। শুধু জেনে রাখার জন্যেই এখানে এটা বর্ণনা করলাম। এ সম্পর্কে আল্লাহ তা'আলাই ভাল জানেন। “‘মাসআলাহ’ বা সম্পর্কে জিজ্ঞাস্য বিষয়ঃ জামহুর উলামার মতে ইসততি‘আযাহ্‌’ বা ‘আউযুবিল্লাহ’ পড়া মুসতাহাব, ওয়াজিব নয়। সুতরাং তা না পড়লে পাপ হবে না। আ’তা বিন আবি রিবাহের (রঃ) অভিমত এই যে, কুরআন পাঠের সময় আউয়ু পড়া ওয়াজিব-নামাযের মধ্যেই হোক বা নামাযের বাইরেই হোক । ইমাম রাধী (রঃ) এই কথাটি নকল করেছেন। ইবনে সীরীন (রঃ) বলেন যে, জীবনে একবার মাত্র পড়লেই কর্তব্য পালন হয়ে যাবে। হযরত আতার (রঃ) কথার দলীল প্রমাণ হলো আয়াতের প্রকাশ্য শব্দগুলো । কেননা, এতে ১5-৬ শব্দটি ‘আমর’ বা নির্দেশ সূচক ক্রিয়াপদ । আর আরবী ব্যাকরণ অনুযায়ী ‘আমর’ অবশ্যকরণীয় কার্যের জন্যেই ব্যবহৃত হয়। ঠিক তদ্ৰূপ রাসূলুল্লাহ (সঃ)-এর সদা সর্বদা এর উপর আমলও তা অবশ্যকরণীয় হওয়ার দলীল । এর দ্বারা শয়তানের দুষ্টুমি ও দুস্কৃতি দূর হয় এবং তা দূর হওয়াও একরূপ ওয়াজিব। আর যা দ্বারা ওয়াজিব পূর্ণ হয় সেটাও ওয়াজিব হয়ে দাড়ায়। আশ্রয় প্রার্থনা অধিক সতর্কতা বিশিষ্ট হয়ে থাকে এবং অবশ্যকরণীয় কাজের এটাও একটা পন্থা বটে । কোন কোন আলেমের কথা এই যে, ‘আউযু’ পাঠ রাসূলুল্লাহ (সঃ)-এর উপরই ওয়াজিব ছিল, তার উম্মতের উপর ওয়াজিব নয় । ইমাম মালিক (রঃ) হতে এটাও বর্ণনা করা হয় যে, ফরয নামাযের নয় বরং রামাযান শরীফের প্রথম রাত্রির নামাযে ‘আউযু’ পড়া উচিত । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।