সূরাঃ ফাতিহা ১ ৬০ . পারাঃ ১ সূরা-ই-ফাতিহার মর্যাদার ব্যাপারে উপরোল্লিখিত হাদীসসমূহ ছাড়াও আরও হাদীস রয়েছে । সহীহ বুখারী শরীফের ‘ফাযায়িলুল কুরআন’ অধ্যায়ে হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ ‘একবার আমরা সফরে ছিলাম । এক স্থানে আমরা অবতরণ করি। হঠাৎ একটি দাসী এসে বললোঃ ‘এ জায়গার গোত্রের নেতাকে সাপে কেটেছে। আমাদের লোকেরা এখন সবাই অনুপস্থিত । ঝাড় ফুক দিতে পারে এমন কেউ আপনাদের মধ্যে আছে কি? আমাদের মধ্য হতে একটি লোক তার সাথে গেল । সে যে ঝাড় ফুকও জানতো তা আমরা জানতাম না। তথায় গিয়ে সে কিছু ঝাড় ফুক করলো । আল্লাহর অপার মহিমায় তৎক্ষণাৎ সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো। অনন্তর সে ৩০টি ছাগী দিল এবং আমাদের আতিথেয়তায় অনেক দুধও পাঠিয়ে দিল । সে ফিরে আসলে আমরা তাকে জিজ্ঞেস করলামঃ ‘তোমার কি এ বিদ্যা জানা-ছিল?’ সে বললোঃ ‘আমিতো শুধু সূরা-ই-ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি ।’ আমরা বললামঃ ‘তাহলে এ প্রাপ্ত মাল এখনও স্পর্শ করো না । প্রথমে ব্রাসূলুল্লাহ-(সঃ) কে জিজ্ঞেস করো ৷’ মদীনায় 'প্তে আসরা রাসূলুল্লাহ, (সঃ)-এর কাছে এ খটনা আনুপূর্বিক বর্ণনা করলাম ৷ তিনি. বললেনঃ ‘এটা যে ফুক দেয়ার সূরা তা সে কি করে জানলো? এ মাল ভাগ করো। আমার জন্যেও একভাগ রেখো ৷’ সহীহ মুসলিম ও সুনান-ই আবি দাউদেও এ হাদীসটি রয়েছে। সহীহ মুসলিমের কোন কোন বর্ণনায় আছে যে, দি বাতা হযতজ যর গার তুম (রাঃ) ছিলেন। সহীহ মুসলিম ও সুনান-ই নাসাঈর মধ্যে হাদীস আছে যে, একদা হযরত জিবাঈল (আঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর নিকটে বসেছিলেন, এমন সময়ে উপর হতে এক বিকট শব্দ আসলো হযরত জিবরাঈল (আঃ) উপরের দিকে তাকিয়ে বললেনঃ আজ আকাশের এ দরজাটি খুলে গেছে যা ইতিপূর্বে কখনও খুলেনি। অতঃপর সেখান হতে একজন ফেরেশতা রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এসে বললেন, ‘আপনি খুশি হোন! এমন দু'টি নূর আপনাকে দেয়া হলো যা ইতিপূর্বে কাউকেও দেয়া হয়নি। তা হলো সূরা-ই-ফাতিহা ও সূরা-ই- বাকারার শেষ আয়াতগুলো । ওর এক একটি অক্ষরের উপর নূর রয়েছে।’’ এটা সুনান-ই-নাসাঙঈর শব্দ । সহীহ মুসলিমে হযরত আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ যে ব্যক্তি নামাযে উম্মুল কুরআন পড়লো না তার নামায অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ পূর্ণ নয়। হযরত আবু হুরায়রা (রাঃ) কে জিজ্ঞেস করা হলোঃ ‘আমরা যদি ইমামের পিছনে থাকি তা হলে? তিনি বললেনঃ ‘তাহলেও চুপে চুপে পড়ে নিও । আমি রাসুলুল্লাহ (সঃ) হতে শুনেছি, wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।