সূরাঃ ফাতিহা ১ ৫8 " পারাঃ ১; (আয়াতঃ ৭, রুকু’ঃ ১) (\s oe v: nag 2 CEA | cal pool hl es এই সূরাটির নাম ‘সূরা-ই-আল্ ফাতিহাহ্ । কোন কিছু আরম্ভ করার নাম ‘ফাতিহাহ্’ বা উদ্ঘাটিকা ৷ কুরআন কারীমের মধ্যে প্রথম এই সূরাটি লিখিত হয়েছে বলে একে ‘সূরা-ই-আল্ ফাতিহাহ্ বলা হয়। তাছাড়া নামাযের মধ্যে এর দ্বারাই কিরাআাত আরম্ভ করা হয় বলেও একে এই নামে অভিহিত. করা হয়েছে। ‘উম্মুল কিতাব’ও এর অপর একটি নাম । জমহুর বা অধিকাংশ ইমামগণ এ মতই পোষণ করে থাকেন৷ কিন্তু হাসান বসরী (রঃ) এবং ইবনে সীরীন (রঃ) একথা স্বীকার করেন না। তারা বলেন যে, ‘লাও-হি মাহফুয’ বা CAL BD dL BLU LS প্রকাশ্য আয়াতগুলোকে উন্মুল কিতাব বলা হয়। জামে’উত তিরুমিধীর একটি বিশুদ্ধ হাদীসে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ Salt 27 dh LL a সূরাটি হলো উম্মুল কুরআন, উন্মুল কিতাব, সাবআ’ মাসানী ‘এবং কুরআন আধযীম’। এই সূরাটির নাম '“সূরাতুল হামদ’ এবং ‘সূরাতুস্ সালাত'ও বটে । রাসূলুল্লাহ (সঃ) বলেন যে, আল্লাহ তা’'আলা বলেনঃ ‘আমি সালাতকে (অর্থাৎ সূরা-ই-ফাতিহাকে) আমার মধ্যে এবং আমার বান্দাদের মুধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে $1 2 3) 2-544 তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই হাদীস দ্বারা জানা যায় যে, সূরা-ই-ফাতিহার নাম সূরা- ই-সালাতও বটে । কেননা এই সূরাটি নামাযের মধ্যে পাঠ করা শর্ত রয়েছে। এই সূরার আর একটি নাম সূরাতুশ্ শিফা। EB EL SUN a BERNA রূপে বর্ণিত আছে যে, সূরা-ই-ফাতিহা প্রত্যেক বিষ ক্রিয়ীয় গরী:। এর আর একটি নাম ‘সূরাতুর রকিয়্যাহ' ৷ হযরত আবূ সাঈদ (রাঃ) সাপে কাটা র্লুগীর উপর ফুঁ দিলে সে ভাল হয়ে যায়। এ দেখে রাসূলুল্লাহ (সঃ) তাকে জিজ্ঞেস করেছিলেনঃ এটা যে রকিয়্যাহ (অর্থাৎ পড়ে ফুঁ দেয়ার সূরা) তা তুমি কেমন করে জানলে?! হযরত ইবনে আব্বাস (রাঃ) এ সূরাকে ‘আসাসুল কুরআন’ বলতেন । অর্থাৎ কুরআনের মূল বা ভিত্তি। আর এই সূরার ভিত্তি হলো 21 531 30 সুফইয়ান বিন উয়াইনাহ (রঃ) বলেন যে, এই সূরার নাম অ’ফিয়াহ্ । ইয়াহইয়া বিন কাসীর (রাঃ) বলেন যে, এর নাম কাফিয়াও বটে । কেননা, এটা অন্যান্য সূরাকে বাদ দিয়েও একাই যথেষ্ট হয়ে থাকে । কিন্তু অন্য কোন সূরা একে বাদ wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।