তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইবৃনে কাসীর 8৯ প্রথম খণ্ড নীরব থাকতেন এবং যা জানতেন তা বর্ণনা করতেন। সুতরাং না জানা অবস্থায় নীরবতা অবলন্বন করা এবং জ্ঞাত বিষয় প্রকাশ করাই সকলের উচিত ৷ পবিত্র AT SSAA 2 (93737 কুরআনে ঘোষিত হচ্ছেঃ 5,০ 3 ; ১৫ 455 অর্থাৎ ‘তোমরা অবশ্য ওটা জনগণের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না৷’ (৩৪ ১৮৭) হাদীস শরীফে বর্ণিত আছেঃ ‘যাকে ধর্মনীতি সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয় এবং সে তা জানা সত্বেও গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরান হবে৷’ তাফসীর-ই-ইবনে জারীরের মধ্যে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) এ সব আয়াতেরই তাফসীর করতেন যেগুলোর তাফসীর হযরত জিব্রাঈটল (আঃ) বুঝিয়ে যেতেন। কিন্তু এ হাদীসটি ‘মুনকার’ ও ‘গারীব’ এবং এর বর্ণনাকারী যাফর মুহাম্মদ বিন খালিদ বিন যুবাইর বিন আওয়াম কুরাঈশীর পুত্র । তার সম্পর্কে ইমাম বুখারী (রঃ) বলেন যে, তার হাদীসের অনুসারী হওয়া চলে ন৷ ৷ হাফিয আবুল ফাতৃহ আজভী বলেন যে, এই হাদীসটি ‘মুনকার’ । এটা সঠিক হলেও তার প্রকৃত ভাবার্থ এই হতে পারে যে, ওটা.হতে এঁ আয়াতগুলিই উদ্দেশ্য যেগুলির অর্থ আল্লাহ তা'আলার বলে দেয়া ছাড়া জানা যায় না। এই আয়াতগুলির ভাবার্থ হযরত জিব্রাঈলের (আঃ) মাধ্যমে রাসূলুল্থাহ (সঃ)কে জানিয়ে দেওয়া হতো । ইমাম আবূ যাফর এই বর্ণনার যে অর্থ রলেছেন ওর সারাংশও এটাই এবং এই অর্থই সঠিক হতে পারে। কেননা কুরআন কারীমের “মধ্যে এমন আয়াতসমূহও রয়েছে যার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তা’আলারই আছে এবং সেগুলোও আছে যার জ্ঞান আলেমদের আছে এরং ওগুলোও রয়েছে যা আরবের, লোক তাদের ভাষার মাধ্যমে বুঝতে পারে। তাছাড়া এমন আয়াতও রয়েছে যার ভাবার্থ এত প্রকাশমান যে, কারও কোন আপত্তি অবশিষ্ট থাকে না। "হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) বলেন যে, তাফসীর চার প্রকারঃ 0১) যা আরবের ভাষা দ্বারা জানা যায়। (২) যার অব্যক্ততায় কোন মতবিরোধ নেই । - (৩) যা শুধুমাত্র আলেমগণই জানেন। .. (8) যা আল্লাহ তা‘আলা ছাড়া আর কেউ জানে না। . .' ্রকটি মারফু’ হাদীস এ সম্পর্কে বর্ণিত আছে। কিন্তু ওর সনদের ব্যাপারে -সমালোঁচনা রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন চার পন্থায় কুরআন অবতীর্ণ হয়েছেঃ (১) হারাম ও হালালের আয়াতগুলো, জনগণ এগুলো” না জানলে কিয়ামতের দিন তাদের কোন আপত্তি চলবে না। (২) এ তাফসীর যা আরব বৰ্ণনা কুরে (৩) সেই তাফসীর যা আলেমেরা জানতে পারে। (৪) ওঁ অস্পষ্ট 108. wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।