তাফসীর ইব্নে কাসীর 8৮ প্রথম খণ্ড খাকতোনডাঁই তিনি কুরআনের তাফসীরের বর্ণনা করতেন । একবার এক ব্যক্তির প্রপ্ের”উত্তরে বলেছিলেনঃ ‘আমাকে কুরআনের তাফসীর জিজ্ঞেস না করে. এ স্ব্যক্তিকে জিজ্ঞেস কর যিনি বলেন যে, তাঁর নিকট কুরআনের কোন আয়াত গুপ্ত রয়েছে। অর্থাৎ হযরত ইকরামা ৷’ হযরত ইয়াধীদ বিন আবূ ইয়াযীদ (রঃ) বলেনঃ ‘আমরা হযরত সাঈদ বিন মুসাইয়িব (রঃ)কে হালাল ও হারাম সম্পর্কে প্রশ্ব করতাম ৷ তিনি একজন মস্ত বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন। কিন্তু কুরআনের কোন আয়াতের তাফসীর জিজ্ঞেস করলে এমন নীরব হয়ে যেতেন যে, যেন তিনি শুনতেই পাননি ৷’ হযরত উবাইদুল্লাহ বিন উমার (রাঃ) বলেনঃ ‘আমি মদীনার বড় বড় ধর্মশাস্ত্রবিদগণকে দেখেছি যে, তারা কুরআনের তাফসীর করতে বেশ সংকোচবোধ করতেন। যেমন হযরত সালিম বিন আবদুল্লাহ (ব্রঃ), কাসেম বিন মুহাম্মদ (রঃ), সাঈদ বিন মুসাইয়িব (রঃ), নাফে’ (রঃ) প্রভৃতি মনীধীগণ !’ হযরত হিশাম (রঃ) বলেনঃ আমি আমার আব্বা উরওয়াহ (রঃ) কে কখনও কোন আয়াতের তাফসীর করতে শুনিনি।' হযরত উঁবাইদুল্লাহ সালমানীকে (রঃ) কুরআনের কোন আয়াতের তাফসীর জিজ্ঞেস করলে বলতেনঃ কুরআনের আয়াতগুলি যে সম্পর্কে অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে জ্ঞান যাদের ছিল তাঁরা তো দুনিয়া হতে বিদায় নিয়েছেন।’ হযরত মুসলিম বিন ইয়াসার (রঃ) বলতেনঃ ‘কুরআনের তাফসীর করার সময় তোমরা আগে পিছে দেখে নিও। কারণ.এতে খোদা তা'আলার প্রতি পূর্ণ সম্বন্ধ রেখে কথা বলা হচ্ছে৷’ হযরত ' ইবরাহীম. (রঃ) বলেনঃ ‘আমার সকল সহচর কুরআনের তাফসীরকে বড় জিনিস মনে করতেন এবং তাঁরা এ ব্যাপারে কঠিন সতর্কতা অবলম্বন করতেন । হযরত শা‘বী (রঃ) বলেনঃ ‘যদিও কুরআন মাজীদের এক একটি আয়াতের বিদ্যা অর্জন ৰুরেছি, তথাপি এ ব্যাপারে কিছু বলতে আমি বিশেষভারে সংকুচিত হয়ে পড়ি৷ কারণ বর্ণনা স্বয়ং আল্লাহ হতে.করা হচ্ছে।' হযরত মাসরূক (রঃ) উক্তি করেনঃ ‘তাফসীরের ব্যাপান্রে তোমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করো কেননা এতে স্বয়ং আন্তাহ -তা‘আলা হতে বৰ্ণনা-করা হয়। এই সমুদয় উক্তি যা অতীতের মহান ব্যক্তিগণ হতে করা হয়েছে তাতে একথাই স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে উঠেছে যে, এ সমস্ত আলেম কখনও না জেনে কুরআনের ভাবার্থের ব্যাপারে মুখ খুলতেন না হা, তবে অভিধানের উৎস থেকে ও শরীয়তের উৎস থেকে যে অফসীর জানা থাকে তা বর্ণনী করায়. কোন দোষ নাই । এজন্যেই কুরআনের তাফসীরে রহু বর্ণনা এ সকল গুরুজ্জন-হতে বর্ণিত হয়েছে । এখন প্রশ্ন জাগতে পারে, এসব সন্মানিত পণ্তিব্যক্তি যখন কুরআনের তাফসীরের ব্যাপারে সতর্কতা অলন্বন করতঃ তা হতে বিরত থাৰুতেন, তা হলে তাদের হতে তাফসীর কেম নকল করা হয়েছে? এর উত্তরে বলা যাবে যে, যা তারা জানতেন না শুধু সেখানেই wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।