তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইবনে কাসীর 8২ প্রথম খণ্ড (রাঃ) বলতেনঃ ‘কুরআনের সর্বোত্তম ব্যাখ্যাকারী হলেন হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) ৷’ হযরত আবদুল্লাহ বিন মাসউদের (রাঃ) এই কথাকে সামনে রেখে চিন্তা করুন যে, তার মৃত্যু ঘটেছিল হিজরী ৩২ সনে, আর হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) তার পরেও সুদীর্ঘ ৩৬ বছর জীবিত ছিলেন, তা হলে সেই সুদীর্ঘ সময়ের মধ্যে তিনি ধর্মীয় জ্ঞানে কতো না উন্নৃতি লাভ করে থাকবেন! হযরত আবূ অয়েল (রঃ) বলেনঃ ‘হযরত আলীর যুগে হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) হজ্জের দলপতি নিযুক্ত হয়েছিলেন । তিনি ভাষণে সূরা বাকারা পাঠ করেন এবং এমন সুন্দরভাবে তাফসীর করেন যে, যদি তুরঙ্ক, রোম ও দহিলামের কাফিরগণ তা শুনতো তবে তারাও তৎক্ষণাৎ বিনা বাক্যে মুসলমান হয়ে যেতো ৷' কোন কোন বর্ণনায় আছে যে, তিনি উক্ত ভাষণে সূরা কাধীর স্বীয় তাফসীরে এ দুই মহান ব্যক্তির অধিকাংশ তাফসীর নকল করে থাকেন । কিন্তু আহলে কিতাব থেকে এই সম্মানিত ব্যক্তি মাঝে মাঝে যে বর্ণনা নিয়ে থাকেন তাতেও তিনি ব্যক্ত করেন যে, বানী ইসরাঈল থেকে রেওয়ায়িত গ্রহণ করা বৈধ ু্্হীহ বুখারীতে হযরত আবদুল্লাহ বিন আমর হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘একটি আয়াত হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌছিয়ে দেবে। বানী ইসরাঈল হতে বর্ণনা নেওয়াতেও কোন দোষ নেই । ইচ্ছাপূর্বক আমার পক্ষ হতে মিথ্যে কথা প্রচারকারী সরাসরি জাহান্নামী ৷' ইয়ারমুকের যুদ্ধে হযরত উবাইদুল্লাহ বিন আমর (রাঃ) ইয়াহুদ খৃষ্টানদের কিতাব দ্বয়ের দুটি পাণ্ডলিপি পেয়েছিলেন। এই হাদীসটিকে লক্ষ্যবস্তু করে এ পুস্তকদ্ধয়ের কথাগুলোকেও তিনি নকল করতেন । কিন্তু স্মরণ রাখা দরকার যে, বানী ইসরাঈলের বর্ণনাগুলো শুধু স্নাত্র ধর্মীয় নীতির পৃষ্ঠপোষকতায় গ্রহণ করা যায়, তা থেকে ধর্মীয় নীতি সাব্যস্ত হতে পারে না । বানী ইসরাঈলের বর্ণনাগুলি তিন ভাগে বিভক্তঃ (১) যেগুলোর সত্যতা স্বয়ং আমাদের এখানেই বিদ্যমান রয়েছে। অর্থাৎ পবিত্র কুরআনের কোন আয়াত বা হাদীসের অনুরূপ কোন বর্ণনা বানী ইসরাইঈলের কিতাবেও পাওয়া । তার সত্যতায় কোন মতবিরোধ নেই। (২) যেগুলো মিথ্যে হওয়ার প্রমাণ আমাদের নিকটেই বিদ্যমান রয়েছে। অর্থাৎ ওটা কোন আয়াত বা হাদীসের উল্টো । ওটা অসত্য হওয়াতে কোন সন্দেহ নেই । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।