তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ٧٩٤
📝 نص 📖 PDF

চার প্রকাশকের আরয আল-হামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই জাতে পাক-পরওয়ারদিগারে আলম মহান রাব্বুল আ'লামীনের, যিনি আমাদিগকে একটি অমূল্য তাফসীর প্রকাশ করার গুরুদায়িত্ব পালনের তাওফীক দান করেছেন। অনন্ত অবিশ্রান্ত ধারায় দক্মদ ও সালাম বর্ষিত হতে থাক সারওয়ারে কায়েনাত নবীপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর । আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ কবূল করুন । -আমীন! ডঃ মুহাম্মদ মুজীবুর রহমানের অনুদিত ১২, ১৩ ও ১৪ নম্বর খণ্ড প্রকাশ করার পর অসংখ্য গুণগ্রাহী ইসলামী চিন্তাবিদ এবং ভক্ত অনুরাগী ভাই-বোনের অনুরোধে ও বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে প্রথম পকাশ নিঃশেষ হওয়ায় আমরা পুনঃ দ্বিতীয় সংস্করণের কাজে হাত দিই মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় কম্পিউটার কম্পোজ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডের একত্রে এক খণ্ডে দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যাওয়ায় তৃতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। : | এই সংস্করণে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে, ক্ষমার দৃষ্টি নিয়ে আমানের অবহিত করলে পরবর্তীতে সংশোধনের চেষ্টা করবো, ইন্শাআল্লাহ। তাফসীর ইবনে কাসীরের এই খণ্ডগুলি প্রকাশ করতে গিয়ে যারা আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন তাদের মধ্যে মাওলানা মোঃ মুজিবুর রহমান (কাতিব) সাহেবের নিকট আমরা কৃতজ্ঞ । তিনি কম্পিউটার কম্পোজ থেকে শুক্ল করে আরবী হস্তলিপি এবং অন্যান্য সম্পাদনার কাজে যথাযথভাবে সাহায্য করেছেন। মুদ্রণের গুরুদায়িত্্‌ পালন করেছেন রিজেন্ট প্রিন্টার্স এর মালিক ও কর্মচারীবৃন্দ । তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই । তাফসীর পাবলিকেশন কমিটি wwwi.islamfind.wordpress.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.