তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃ বাকারাহ্‌ ২ ৪১২ পারাঃ ১ তা নীচে গিয়েছে। আর একটি বর্ণনায় রয়েছে যে, যুলকারনাইন যখন এখানে পৌঁছেন এবং হযরত ইবরাহীম (আঃ) কে বায়তুল্লাহ নির্মাণ করতে দেখেন তখন তাকে জিজ্ঞেস করেনঃ ‘আপনি এটা কি করছেন?’ তিনি উত্তরে বললেনঃ “মহান আল্লাহর নির্দেশক্রমে আমি তার ঘর নির্মাণ করছি’ যুলকারনাইন জিজ্ঞেস করেন ঃ ‘এর প্রমাণ কি আছে?’ হযরত ইবরাহীম (আঃ) বলেনঃ ‘এই নেকড়ে বাঘগুলো সাক্ষ্য দিবে’ পাচটি নেকড়ে বাঘ বলেঃ ‘আমার সাক্ষ্য দিচ্ছি যে, এঁরা দুজন নির্দেশ প্রাপ্ত । যুলকারনাইন এতে খুশী হন এবং বলেনঃ ‘আমি মেনে নিলাম ৷’ ‘আরযাকীর তারীখ-ই মক্কা’ নামক পুস্তকে রয়েছে যে, যুলকারনাইন হযরত ইবরাহীম (আঃ) ও হযরত ইসমাঈল (আঃ)-এর সঙ্গে বায়তুল্লাহর তওয়াফ করেছেন। সহীহ বুখারী শরীফের মধ্যে রয়েছে যে, 81 শব্দের অর্থ হচ্ছে ‘ভিত্তি’ । এটা 55 শব্দের বহুবচন । কুরআন মাজীদের মধ্যে অন্য জায়গায় £৫464 ৷ (২৪৪ ৬০)ও এসেছে। এরও এক বচন হচ্ছে 55 । হযরত আয়েশা (রাঃ) বলেন $ রাসূলুল্লাহ (সঃ) আমাকে বলেনঃ ‘তুমি কি দেখছো না যে, তোমার গোত্র যখন বায়তুল্লাহ নির্মাণ করে, তখন হযরত ইবরাহীম (আঃ)-এর ভিত্তি হতে ছোট করে দেয়।' আমি বলিঃ ‘হে আল্লাহর রাসূল (সাঃ)! আপনি* ওটা বাড়িয়ে দিয়ে মূল ভিত্তির উপর করে দিন!’ রাসূলুল্লাহ (সঃ) তখন বলেনঃ ‘তোমার কওম যদি নতুন ইসলাম গ্রহণকারী না হতো এবং তাদের কুফরীর যুগ যদি নিকটে না থাকতো তবে আমি তাই করতাম ৷’ হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) এ হাদীসটি জানার পর বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) এ কারণেই ‘হাজরে আসওয়াদের'’ পার্শ্ববর্তী দুটি স্তম্ভকে স্পর্শ করতেন না। সহীহ মুসলিম শরীফে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘হে আয়েশা! যদি তোমার কওমের অজ্ঞতার যুগ নিকটে না হতো তবে আমি অবশ্যই কা‘বার ধনাগারকে আল্লাহর : পথে দান করে দিতাম এবং দরজারকে ভূমির সাথে লাগিয়ে দিতাম এবং ‘হাতীম’কে বায়তুল্লাহর মধ্যে ভরে দিতাম ৷’ সহীহ বুখারী শরীফের মধ্যে এও রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘আমি এর দ্বিতীয় দরজাও করতাম, একটি আসবার জন্যে এবং অপরটি যাবার জন্যে ৷' ইবনে যুবাইর (রাঃ) তীর খিলাফতের যুগে এরকমই করেছিলেন। অন্য একটি বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেন, ‘আমি একে ভেঙ্গে দিতাম এবং হযরত ইবরাহীম (আঃ)-এর ভিত্তির উপর নির্মাণ করতাম ।’ আর একটি বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘আমি একটি পূর্বমুখী করতাম এবং একটি পশ্চিমমুখী করতাম এবং ৬ হাত ‘হাতীম’কে এর মধ্যে ভরে দিতাম wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।