তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ 8১০ পারাঃ ১ কা‘বা শরীফের নতুন নির্মাণ পিতা-পুত্রের মিলন হলে ইবরাহীম (আঃ) বলেনঃ ‘হে ইসমাঈল! আমার প্রতি আল্লাহ তা'আলার একটি নির্দেশ হয়েছে৷’ তিনি বলেনঃ ‘যে নির্দেশ হয়েছে তা পালন করুন আব্বা ৷’ তিনি বলেনঃ ‘হে আমার প্রিয় পুত্র! তোমাকেও আমার সাথে থাকতে হবে৷’ তিনি আরয করেনঃ ‘আমি হাযির আছি আব্বা! তিনি বলেনঃ ‘এ স্থানে আল্লাহ তা'আলার একটি ঘর নির্মাণ করতে হবে৷’ তিনি বলেনঃ ‘খুব ভাল কথা, আব্বা!, এখন পিতা ও পুত্র মিলে বায়তুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেন এবং উঁচু করতে আরম্ভ করেন । হযরত ইসমাঈল (আঃ) পাথর এনে দিতেন এবং হযরত ইবরাহীম (আঃ) তা দিয়ে দেয়াল গীথতে থাকতেন দেয়াল কিছুটা উঁচু হলে হযরত যাবিহুল্লাহ (আঃ) এই পাথরটি অর্থাৎ মাকামে ইবরাহীমের পাথরটি নিয়ে আসেন । এঁ উঁচু পাথরের উপর দাড়িয়ে হযরত ইবরাহীম (আঃ) কা'বা শরীফের পাথর রাখতেন এবং পিতা-পুত্র উভয়ে এই দু‘আ করতেনঃ ‘প্রভু হে! আপনি আমাদের এই নগণ্য খিদমৃত কবূল করুনণ; আপনি-শ্রবণকারী ও দর্শনকারী ৷’ এই বর্ণনাটি অন্যান্য হাদীসের কিতাবেও রয়েছে। কোথাও বা সংক্ষিপ্তভাবে এবং কোথাও বা বিস্তারিতভাবে । একটি বিশুদ্ধ হাদীসে এটাও রয়েছে যে, হযরত ইবরাহীম (আঃ) যখন বায়তুল্লাহর নিকটবর্তী হন তখন তিনি তীর মাথার উপরে মেঘের মত একটি জিনিস লক্ষ্য করেন। ওর মধ্য হতে শব্দ আসছিলঃ ‘হে ইবরাহীম (আঃ)! যত মধ্যে নিয়ে নাও। কম. বেশী যেন না হয়।’ এ বর্ণনায় এও আছে যে,বায়তুল্লাহ নির্মাণের পর হযরত ইবরাহীম (আঃ) তথায় হযরত হাজেরা ও হযরত ইসমাঈল (আঃ) কে ছেড়ে চলে আসেন। কিন্তু প্রথম বর্ণনাটিই সঠিক । আর এভাবেই সামঞ্জস্য হতে পারে যে, পূর্বে ভিত্তি স্থাপন করেছিলেন, কিন্তু নির্মাণ " করেছিলেন পরে, এবং নির্মাণ কার্যে পিতা-পুত্র উভয়েই অংশ নিয়েছিলেন। যেমন কুরআনের শব্দগুলোও এর সাক্ষ্য বহন করে। হযরত আলী (রাঃ) বায়তুল্লাহ নিৰ্মাণ সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেনঃ ‘আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আঃ) কে নির্দেশ দেন যে, তিনি যেন আল্লাহর ঘর নির্মাণ করেন। হযরত ইবরাহীম (আঃ) হতবুদ্ধি হয়ে পড়েন যে, এ ঘর কোথায় নির্মাণ করতে হবে এবং কত বড় করতে হবে ইত্যাদি । তখন “সাকীনা’ অবতীর্ণ হয় এবং তাকে নির্দেশ দেয়া হয় যে, যেখানেই ওটা থেমে যাবে সেখানেই ঘর নির্মাণ করতে হবে। এবার ঘরের নির্মাণ কার্য আরম্ভ করেন। ‘হাজরে আসওয়াদের . নিকট পৌছলে তিনি হযরত ইসমাঈল (আঃ) কে বলেনঃ ‘বৎস! কোন ভাল wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।