তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ 80৯ পারাঃ ১ সংকীর্ণ ও কঠিন অবস্থায় দিন যাপন করছি।” হযরত ইসমাঈল (আঃ) বলেনঃ ‘আমাকে কিছু বলতে বলেছেন কি?’ স্ত্রী বলেঃ ‘হা, বলেছেন যে, যখন তোমার স্বামী আসবে তখন তাকে বলবে যে, সে যেন তার দরজার চৌকাঠ পরিবর্তন * করে!’ হযরত ইসমাঈল (আঃ) তখন বলেনঃ ‘হে আমার সহধর্মিনী! জেনে রেখো যে, উনি আমার আব্বা । তিনি যা বলে গেছেন তার ভাবার্থ এই যে, (যেহেতু তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করেছো) আমি যেন তোমাকে পৃথক করে দেই । যাও, আমি তোমাকে তালাক দিলাম ৷’ তাকে তালাক দিয়ে তিনি এ গোত্রেই দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন পর হযরত ইবরাহীম (আঃ) আল্লাহ তা'আলার অনুমতিক্ৰমে পুনরায় এখানে আসেন । ঘটনাক্রমে এবারও হযরত ইসমাঈল যাবিহুল্লাহর (আঃ) সাথে সাক্ষাৎ হয়নি । পুত্ৰবধূকে জিজ্ঞেস করে জানতে পারেন যে, তিনি তাদের জন্যে আহার্যের অনুসন্ধানে বেরিয়েছেন। পুত্রবধূ বলেঃ ‘আপনি বসুন যা কিছু হাজির রয়েছে তাই আহার করুন৷’ তিনি জিজ্ঞেস করেনঃ ‘বলতো তোমাদের দিন যাপন কিভাবে হচ্ছে এবং তোমাদের অবস্থা কিরূপ?’ উত্তর আসেঃ ‘আলহামদু লিল্পাহ! আমরা ভালই আছি এবং আল্লাহর অনুগ্রহে সুখে -স্বচ্ছন্দে আমাদের দিন যাপন হচ্ছে। এজন্য আমরা মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি’ হযরত ইবরাহীম (আঃ) জিজ্ঞেস করেনঃ * তোমাদের আহাৰ্য কি?’ উত্তর আসেঃ ‘গোশত ৷’ জিজ্ঞেস করেনঃ ‘তোমরা পান কর কি?’ উত্তর হয়ঃ ‘পানি ।' তিনি প্রার্থনা করেন, ‘হে প্রভূ! আপনি তাদের গোশৃত ও পানিতে বরকত দিন’ রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘যদি শস্য তাদের নিকট থাকতো এবং তারা এটা বলতো তবে হযরত ইবরাহীম খালীল (আঃ) তাদের জন্যে শস্যেরও বরকত চাইতেন । এখন এই প্রার্থনার বরকতে মক্কাবাসী শুধুমাত্র গোশত ও পানির উপরেই দিন যাপন করতে পারে, অন্য লোক পারে না৷ হযরত ইবরাহীম (আঃ) বলেনঃ ‘আচ্ছা, আমি যাচ্ছি, তোমার স্বামীকে আমার সালাম জানাবে এবং বলবে যে,সে যেন তার চৌকাঠ ঠিক রাখে ।’ এর পরে হযরত ইসমাঈল (আঃ) এসে সমস্ত সংবাদ অবগত হন। তিনি বলেনঃ ‘উনি আমার সম্মানিত আব্বা ছিলেন। আমাকে নির্দেশ দিয়ে গেছেন যে, আমি যেন তোমাকে পৃথক না করি (তুমি কৃতজ্ঞতা প্রকাশকারিণী)। আবার কিছু দিন পর হযরত ইবরাহীম (আঃ) আল্লাহ তা'আলার অনুমতি লাভ করে এখানে আসেন । হযরত ইসমাঈল (আঃ) যম্যম্‌ কূপের পার্শ্বে একটি পাহাড়ের উপর তীর সোজা করছিলেন। এমতাবস্থায় হযরত ইবরাহীম (আঃ) তার সাথে সাক্ষাৎ 'করেন। হযরত ইসমাঈল (আঃ) পিতাকে দেখা মাত্রই আদবের সাথে দাড়িয়ে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। | wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।