সূরাঃ বাকারাহ্ ২ 80০৮ পারাঃ ১ জনহীন উপত্যকায় ‘জারহাম’ গোত্রের আগমন কিছুদিন পর ঘটনাক্রমে ‘জারহাম’ গোত্রের লোক ‘কিদার’ পথে যাচ্ছিল। তারা মক্কা শরীফের নিম্নাংশে অবতরণ করে। একটি পানিচর পঙ্ষীর প্রতি তাদের দৃষ্টি নিক্ষিপ্ত হওয়ায় তারা পরস্পর বলাবলি করেঃ ‘এটা পানির পাখি - এবং এখানে পানি ছিল না আমরা কয়েকবার এখান দিয়ে যাতায়াত করেছি । এটাতো শুষ্ক জঙ্গল ও জনহীন প্রান্তর । এখানে পানি কোথায়?’ তারা প্রকৃত ঘটনা জানবার জন্যে লোক পাঠিয়ে দেয়। তারা ফিরে এসে সংবাদ দেয় যে, তথায় বহু পানি রয়েছে। তখন তারা সবাই চলে আসে এবং হযরত ইসমাঈল (আঃ)-এর মায়ের নিকট আরয করেঃ ‘আপনি অনুমতি দিলে আমরাও এখানে অবস্থান করি। এটা পানির জায়গা ৷’ তিনি বলেনঃ ‘হা, ঠিক আছে। আপনারা সাগ্রহে অবস্থান করুন। কিন্তু পানির উপর অধিকার আমারই থাকবে’ রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘সঙ্গী সাথী জুটে যাক, হযরত হাজেরা (রাঃ) তো তাই চাচ্ছিলেন।’ সুতরাং এই যাত্রী দল এখানেই বাস করতে থাকে । হযরত ইসমাঈল (আঃ) বড় হন। এ সব লোকের সাথে তার খুবই ভান্যুবাসা হয় । অবশেষে তিনি যৌবন প্রাপ্ত হন এবং তাদের মধ্যে তার বিয়েও অনুষ্ঠিত হয়। তাদের কাছে তিনি আরবী ভাষা শিখে নেন । হযরত হাজেরা (আঃ) এখানেই মৃত্যুবরণ করেন । প্রিয় পুত্রের সাথে প্রথম সাক্ষাৎ মহান আল্লাহ্র অনুমতিক্ৰমে হযরত ইবরাহীম (আঃ) তার প্রিয় পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তথায় আগমন করেন। কোন কোন বর্ণনায় রয়েছে যে, তার এ যাতায়াত বুরাকের :(স্বগীয় বাহন) মাধ্যমে হতো । সিরিয়া হতে তিনি আসতেন এবং আবার ফিরে যেতেন। এখানে এসে তিনি দেখেন যে, হযরত ইসমাঈল (আঃ) বাড়িতে নেই । পুত্রবধূকে জিজ্ঞেস করেনঃ ‘সে কোথায় রয়েছে?’ উত্তর আসেঃ ‘তিনি পানাহারের খৌজে বেরিয়েছেন। অর্থাৎ শিকারে গেছেন।' তিনি জিজ্ঞেস করেনঃ ‘তোমাদের অবস্থা কি?’ সে বলেঃ ‘অবস্থা খারাপ, Bo oe Lathe pilose তিনি বলেনঃ ‘ তোমার স্বামী বাড়ী আসলে তাকে আমার সালাম জানাবে এবং বলবে যে,সে যেন তার দরজার চৌকাঠ পরিবর্তন করে।' হযরত যাবীহুল্লাহ (আ) ফিরে এসে যেন তিনি কোন মানব আগমনের ইঙ্গিত পেয়েছেন, তাঁর স্ত্রীকে জিজ্ঞেস করেন, ‘এখানে কোন লোকের আগমন ঘটেছিল কি?’ স্ত্রী বলে, ‘হা, এরূপ এরূপ আকৃতির একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এসেছিলেন। তিনি আপনার সম্বন্ধে জিজ্ঞেস করলে আমি বলি যে, তিনি শিকারের অনসুন্ধানে' বেরিয়েছেন। তার পরে জিজ্ঞেস করেন, ‘দিন যাপন কিভাবে হচ্ছে?’ আমি বলি যে, “আমরা অত্যন্ত wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।