সূরাঃ বাকারাহ ২ ৪০৭ পারাঃ ১ নিক্ষেপ করেন যে, কোন লোককে যেতে আসতে দেখা যায় কি না। কিন্তু দৃষ্টি নিরাশ হয়ে ফিরে আসে। সুতরাং তিনি সেই পাহাড় হতে নেমে পড়েন এবং অঞ্চল উঁচু করে ‘মারওয়া’ পাহাড়ের দিকে দৌড়াতে আরম্ভ করেন। ওর উপর চড়েও চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। কিন্তু কাউকে না দেখে পুনরায় সেখান হতে অবতরণ করেন। এভাবেই মধ্যবর্তী সামান্য অংশ দৌড়িয়ে অবশিষ্ট অংশ তাড়াতাড়ি অতিক্রম করেন। আবার সাফা পাহাড়ের উপর চড়েন। এভাবে সাতবার দৌড়াদৌড়ি করেন, প্রত্যেক বার শিশুকে দেখেন যে, তার অবস্থা ক্রমে ক্রমেই মন্দের দিকে যাচ্ছে । রাসূলুল্লাহ (সঃ) বলেন, ‘হাজীরা যে, ‘সাফা’ ও ‘মারওয়া’ পাহাড়ে দৌড়িয়ে থাকেন তার সূচনা এখান থেকেই হয়।' সপ্তম বারে যখন হাজেরা (রাঃ) “‘মারওয়ার’ উপর আসেন তখন একটা শব্দ তার কানে আসে । অত্যন্ত সতর্কতার সাথে তিনি এই শব্দের দিকে মনোযোগ দেন। আবার শব্দ তার কানে আসে এবং এবারে স্পষ্টভাবে শুনা যায়। সুতরাং তিনি শব্দের দিকে এগিয়ে যান এবং এখন যেখানে যম্যম্ কূপ রয়েছে তথায় হযরত জিবরাঈল (আঃ) কে দেখতে পান। হযরত জিবরাঈল (আঃ) তাকে জিন্ঞ্ঞেস করেনঃ ‘আপনি কে?’ তিনি উত্তর দেনঃ ‘আমি হাজেরা, হযরত ইবরাহীম “(আঃ)-এর ছেলের মা । ফেরেশতা জিজ্ঞেস করেনঃ ‘হযরত ইবরাহীম (আঃ) আপনাকে এই নির্জন মরুপ্রান্তরে কার নিকট সপর্দ করেছেন?’ তিনি বলেনঃ ‘আল্লাহ তাআলার নিকট ৷’ তখন ফেরেশতা বলেনঃ ‘তা হলে তিনিই যথেষ্ট ।' হযরত হাজেরা (রাঃ) বলেন, ‘হে অদৃশ্য ব্যক্তি! শব্দ তো. আমি শুনলাম ৷ এটা আমার কোন কাজে আসবে তো?’ যম্যম্ কূপঃ হযরত জিবরাঈল (আঃ) তার পায়ের গোড়ালি দিয়ে মাটির উপর ঘর্ষণ করা মাত্রই তথায় মাটি হতে একটি ঝরণা বইতে থাকে । হযরত হাজেরা (রাঃ) তীর হাত দ্বারা পানি উঠিয়ে তার মশক ভর্তি করে নেন। পানি চতুর্দিকে ব্যাপ্ত হয়ে পড়বে এ চিন্তা করে ঝরণার চার দিকে মাটির বেষ্টনি দিয়ে দেন। রাসূলুল্লাহ (সঃ) বলেন ঃ ‘আল্লাহ তাআলা হযরত ইসমাঈল (আঃ)-এর মায়ের উপর সদয় হউন, যদি তিনি এভাবে পানি আটকিয়ে না রাখতেন তবে যম্যম্ কূপের আকার বিশিষ্ট হতো না, বরং প্রবাহিত নদীর রূপ ধারণ করতো । তখন হযরত হাজেরা (রাঃ) নিজেও পানি পান করেন এবং শিশুকেও পান করিয়ে দেন। অতঃপর শিশুকে দুধ পান করাতে থাকেন। ফেরেশতা তীকে বলেছিলেন, ‘আপনি নিশ্চিন্ত থাকুন । আল্লাহ তা'আলা আপনাকে ধ্বংস করবেন না। মহান আল্লাহ এখানে এ ছেলে ও তার পিতার দ্বারা তার একটা ঘর নির্মাণ করাবেন।' হযরত হাজেরা (রাঃ) এখানেই বাস করতে থাকেন, যম্যম্ কূপের পানি পান করেন আর শিশুর মাধ্যমে মনোরঞ্জন লাভ করেন । বর্ষাকালে বন্যার পানিতে চার দিকে প্লাবিত হয়ে যেতো । কিন্তু এই জায়গাটি উচু ছিল বলে পানি এ দিক ওদিক দিয়ে বয়ে যেতো এবং এ স্থানটি নিরাপদ থাকতো । wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।