তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

|| সচীপত | - সূরাঃ বাকারাহ্‌ ২ ৪০৬ পারাঃ ১ '_ আমাদের-ক্লোন বন্ধু ও সাথী নেই, আমাদেরকে ফেলে আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু হযরত ইবরাহীম (আঃ) কোন উত্তর দেননি, এমনকি এঁ দিকে ফিরেও তাকাননি । হযরত হাজেরা (রাঃ) বারবার বলার পরেও যখন তিনি .কোন ভ্রক্ষেপ না করেন তখন তিনি বলেন, ‘হে আল্লাহর প্রিয়! আমাদেরকে আপনি কার নিকট সমর্পণ করে গেলেন?’ হযরত ইবরাহীম (আঃ) বলেন, ‘আল্লাহ্‌ তা'আলার নিকট ৷’ তিনি বলেন, ‘হে আল্লাহর দোস্ত! এটা কি আপনার উপর আল্লাহৱ নিৰ্দেশ?’ হযরত ইবরাহীম (আঃ) বলেন, ‘হা, আমার উপর আল্লাহ তাআলার .এটাই নির্দেশ’ । একথা শুনে হযরত হাজেরা (রাঃ) সান্তনা লাভ করেন এবং বলেন $ ‘তাহলে আপনি যান । আল্লাহ আমাদেরকে কখনও ধ্বংস করবেন না। তারই উপর আমরা নির্ভর করছি এবং তিনিই আমাদের আশ্রয়স্থল ৷’ হযরত হাজেরা (রাঃ) ফিরে আসেন এবং স্বীয় প্রাণের মণি, চক্ষের জ্যোতি, আল্লাহর নবীর পুত্র হযরত ইসমাঈল (আঃ) কে ক্রোড়ে ধারণ করে এ জনহীন প্রান্তরে, সেই আল্লাহর জগতে বাধ্য ও নিরুপায় হয়ে বসে পড়েন। - হযরত ইবরাহীম (আঃ) যখন ‘সানিয়া’ নামক স্থানে পৌছেন এবং অবগত হন যে, হযরত হাজেরা (রাঃ) পিছনে নেই এবং ওখান হতে এখান পর্যন্ত তার দৃষ্টিশক্তি কাজ করবে না, তখন তিনি বায়তুল্লাহ শরীফের দিকে মুখ করে আল্লাহ তা‘আলার নিকট প্রার্থনা করেন £ ‘হে আমার প্রভু! আমার সন্তানাদিকে আপনার পবিত্র ঘরের পার্শ্বে একটি অনাবাদী ভূমিতে ছেড়ে এসেছি । যেন তারা নামায প্রতিষ্ঠিত করে, আপনি মানুষের অস্তর ওদের দিকে ঝুঁকিয়ে দিন এবং ওদেরকে ফলের আহার্য দান করুন । সম্ভবতঃ তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে । হযরত ইবরাহীম (আঃ) তো প্রার্থনা করে আল্লাহ. তাআলার নিদের্শ পালন করতঃ স্বীয় সহধর্মিনী ও ছেলেকে আল্লাহর নিকট সমর্পণ করে চলে যান, আর এদিকে হযরত হাজেরা (রাঃ) ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে শিশুকে নিয়েই মনে তৃপ্তি লাভ করছিলেন। এ অল্প খেজুর ও সামান্য পানি শেষ হয়ে গেল । এখন কাছে না আছে এক গ্রাস আহার্য বা না আছে এক ঢোক পানি। নিজেও ক্ষুধা ও পিপাসায় কাতর এবং শিশুও. ভূক ও তৃষ্ণায় ওষ্ঠাগত প্রাণ । এমন কি সেই নিষ্পাপ নবী পুত্রের ফুলের ন্যায় চেহারা মলিন হতে থাকে। মা কখনও নিজের একাকিত্বের ও আশ্রয় হীনতার কথা চিন্তা করছিলেন, আবার কখনও নিজের একমাত্র অবুঝ শিশুর অবস্থা দুশ্চিন্তার সাথে লক্ষ্য করছিলেন এবং সহ্য করে চলছিলেন। এটা জানা ছিল যে, এরকম ভয়াবহ জঙ্গলের ভিতর দিয়ে মানুষের গমনাগমন অসম্ভব । বহু মাইল পৰ্যন্ত আবাদী ভূমির চিহ্নমাত্র নেই । খাবার তো দরের কথা এক. ফেট! পাদিরও ব্যবস্থা হতে পারে না। তিনি উঠে চলে বান। : নিকটবর্তী ‘সাফা’ পাহাড়ের উপর আরোহণ করেন এবং প্রান্তরের দিকে দৃষ্টি wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।