সূরাঃ বাকারাহ ২ 800 পারাঃ ১ বায়তুল্লাহ শরীফের নির্মাণ ও এর সর্বপ্রথম নির্মাতা কেউ কেউ বলেন যে, কা'বা শরীফ ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন । কিন্তু এ কথাটি নির্ভরযোগ্য নয়। কেউ. কেউ বলেন যে, হযরত আদম (আঃ) সর্বপ্রথম পাচটি পর্বত দ্বারা কা'বা শরীফ নির্মাণ কুরেন। পর্বত পাঁচটি হচ্ছেঃ (১) হেরা, (২) তুরে সাইনা, (৩) তুরে যীতা, (৪) জাবাল-ই-লেবানন এবং (৫) জুদী । কিন্তু একথাটিও সঠিক নয়। কেউ বলেন যে, হযরত শীষ (আঃ) সর্বপ্রথম নির্মাণ করেন । কিন্তু এটাও আহলে কিতাবের কথা ৷ হাদীস শরীফে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘হযরত ইব্রাহীম (আঃ) মক্কাকে হারাম বানিয়েছিলেন। আমি মদীনাকে হারাম করলাম । এর শিকার খাওয়া হবে না, এখানকার বৃক্ষ কর্তন করা হবে না, এখানে অন্তর শস্ত্র উঠানো নিষিদ্ধ ৷' সহীহ মুসলিম শরীফে একটি হাদীস রয়েছে যে, জনগণ টাটকা খেজুর নিয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর দরবারে হাযির হলে তিনি আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা জানিয়ে বলতেনঃ ‘হে আল্লাহ! আপনি আমাদের খেজুরে, আমাদের শহরে এবং আমাদের ওজনে বরকত দান করুন । হে আল্লাহ! ইব্রাহীম (আঃ) আপনার বান্দা, আপনার দোস্ত এবং আপনার ন্লাসূল ছিলেন। আমিও আপনার বান্দা ও আপনার রাসূল । তিনি আপনার নিকট মক্কার জন্যে প্রার্থনা জানিয়েছিলেন। আমিও আপনার নিকট মদীনার জন্যে প্রার্থনা জানাচ্ছি। যেমন তিনি মন্ধার জন্যে প্রার্থনা জানিয়েছিলেন, বরং এরকমই আরও একটি ৷ অতঃপর কোন ছোট ছেলেকে ডেকে এঁ খেজুর তাকে দিয়ে দিতেন। হযরত আনাস বিন মালিক (রাঃ) বর্ণনা করেন £ ‘রাসুলুল্লাহ (সঃ) একবার আবূ তালহা (রাঃ) কে বলেন ঃ ‘তোমাদের ছোট ছোট বালকদের মধ্যে একটি বালককে আমার খিদমতের জন্যে অনুসন্ধান কর । আবূ আলহা (রাঃ) আমাকেই নিয়ে যান। তখন আমি বিদেশে ও বাড়ীতে তীর খিদমতেই অবস্থান করতে থাকি । একদা তিনি বিদেশ হতে আসছিলেন। সম্মুখে উহুদ পর্বত দৃষ্টিগোচর হলে তিনি বলেনঃ ‘এ পর্বত আমাকে ভালবাসে এবং আমিও এ পর্বতকে ভালবাসি । মদীনা চোখের সামনে পড়লে তিনি বলেনঃ ‘আল্লাহ! আমি এর দু'’ধারের মধ্যবর্তী স্থানকে ‘হারাম’ রূপে নির্ধারণ করছি, যেমন হযরত ইব্রাহীম (আঃ) মঙ্কাকে ‘হারাম’ রূপে নির্ধারণ করেছিলেন। হে আল্লাহ! এর 'মুদ্দ', ‘সা’ এবং ওজনে বরকত দান করুন ।' হযরত আনাস (রাঃ) হতেই আর একটি হাদীস বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘হে আল্লাহ! মক্কায় আপনি যে বরকত দান করেছেন তার দ্বিগুণ বরকত মদীনায় দান করুন৷’ আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।