তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ৩৯৬ পারাঃ ১ হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) কাবা শরীফ সদর্প পদক্ষেপে তিনবার প্রদক্ষিণ করেন এবং চারবার স্বাভাবিক পদক্ষেপে প্রদক্ষিণ করেন। অতঃপর মাকামে ইব্রাহীমের (আঃ) পিছনে এসে দু'রাকায়াত নামায আদায় করেন এবং (0 2 39515) পাঠ করেন ।' হযরত জাবিরের (রাঃ) হাদীসে রয়েছে 'রাসূনুল্লাহ (সঃ) মাকামে ইব্রাহীমকে (আঃ) তীর ও বায়তুল্লাহ শরীফের মধ্যে করেছিলেন। এ হাদীসসমূহের দ্বারা জানা যাচ্ছে যে, মাকামে ইব্রাহীমের (আঃ) ভাবার্থ এ পাথরটি যার উপর দাড়িয়ে হযরত ইব্রাহীম (আঃ) কা'বা ঘর নির্মাণ করতেন । হযরত ইসমাঈল (আঃ) তাকে পাথর এনে দিতেন এবং তিনি কাবা ঘরের ভিত্তি স্থাপন করে যেতেন । যেখানে প্রাচীর উঁচু করার প্রয়োজন হতো সেখানে পাথরটি সরিয়ে নিয়ে যেতেন এভাবে কাবার প্রাচীর গীথার কাজ সমাপ্ত করেন। এর পূর্ণ বিবরণ ইনশাআল্লাহ হযরত ইবরাহীমের (আঃ) ঘটনায় আসবে। এ পাথরে হযরত ইব্রাহীমের (আঃ) পদদ্বয়ের চিহ্ন পরিস্কুট হয়েছিল । আরবের অজ্ঞতার যুগের লোকেরা তা দেখেছিল। আবূ তালিব তার প্রশংসাসূচক কবিতায় বলেছিলেন ৪ 279/ fe 17707 N77 9/90/19 29 (2? 23 7 bs Gs Ub 25 de + Lb) Pall Senlnl br 2 অর্থাৎ ‘এ পাথরের উপর হযরত ইব্রাহীমের (আঃ) পদদ্বয়ের চিহ্ন নতুন হয়ে রয়েছে, পদদ্বয় জুতো শূন্য ছিল !' হযরত আনাস বিন মালিক (রাঃ) বলেনঃ ‘আমি মাকামে ইবরাহীমের (আঃ) উপর হযরত খলীলুল্লাহর (আঃ) পায়ের অঙ্গুলির ও পায়ের পাতার চিহ্ন দেখেছিলাম । অতঃপর জনগণের স্পর্শের কারণে তা মুছে গেছে।' হ্যরত কাতাদাহ (রঃ) বলেন যে, বরকত লাভের উদ্দেশ্যে মাকামে ইবুরাহীমের (আঃ) দিকে মুখ করে নামায পড়ার নির্দেশ রয়েছে, তাকে স্পর্শ করার নির্দেশ নেই । এ উন্মতের লোকেরাও পূর্বের উম্মতের ন্যায় আল্লাহর নির্দেশ ছাড়াই কতকগুলো কাজ নিজেদের উপর ফরয্‌ করে নিয়েছে, যা পরিণামে তাদের ক্ষতির কারণ হবে । মানুষের স্পর্শের কারণেই এ পাথরের পদ চিহ্ন হারিয়ে গেছে। এই মাকামে ইব্রাহীম পূর্বে কা'বার প্রাচীরের সঙ্গে সংযুক্ত ছিল। কাবার দরজার দিকে ‘হাজরে আসওয়াদ'’র পার্শ্বে দরজা দিয়ে যেতে ডান দিকে একটি স্থায়ী জায়গায় বিদ্যমান ছিল যা আজও লোকের জানা আছে । খলীলুল্লাহ (আঃ) . হয়তো বা ওটাকে এখানেই রেখেছিলেন কিংবা বাইতুল্লাহ বানানো অবস্থায় শেষ অংশ হয়তো এটাই নির্মাণ করে থাকবেন এবং পাথরটি এখানেই থেকে গেছে। wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।