সূরাঃ বাকারাহ ২ ৩৯০ পারাঃ ১ থাকা ও তার হিফাযত করা, কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা, শাস্তিকে ভয় করতে থাকা এবং সত্য সাক্ষ্যের উপর অটল থাকা । 2797? w দশটির বর্ণনা সুরা-ই- আহযাবের 2.3 5, হতে 2 পর্যন্ত এর মধ্যে রয়েছে। অর্থাৎ ইসলাম গ্রহণ করা, ঈমান রাখা, কুরআন মাজীদ পাঠ করা, সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, বিনয়ী হওয়া, রোযা রাখা, ব্যভিচার থেকে বেঁচে থাকা,আল্লাহ তা‘আলাকে সদা স্মরণ করা। এই ত্রিশটি নির্দেশ যে পালন করবে সেই পুরোপুরি ইসলামের অনুসারী হবে এবং আল্লাহর শাস্তি হতে রক্ষা পাবে। হযরত ইবরাহীম (আঃ)-এর ৩॥$-এর মধ্যে তাঁর স্বীয় গোত্র হতে পৃথক হওয়া, তদানীস্তন বাদশাহ্ হতে নিৰ্ভয় হয়ে থাকা ও তাবলীগ করা, অতঃপর আল্লাহর পথে যে বিপদ এসেছে তাতে ধৈর্য ধারণ করা, তার পর দেশ ও ঘর বাড়ী আল্লাহ তা'আলার পথে ছেড়ে দিয়ে হিজরত করা, অতিথির সেবা করা, আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জীবনের ও ধন মালের বিপদাপদ সহ্য করা এমনকি নিজের ছেলেকে নিজের হাতে আল্লাহ তাআলার পথে' কুরবানী করা । আল্লাহ্ তা'আলার প্রিয় বান্দা হযরত ইবরাহীম (আঃ) এই সমুদয় নির্দেশই পালন করেছিলেন। সূর্য, চন্দ্র, ও তারকারাজির দ্বারাও তার পরীক্ষা নেয়া হয়েছিল । ইমামতি, আল্লাহ তা‘আলার ঘর নির্মাণের নির্দেশ, হজ্তবের এবং মুহাম্মদ (সঃ)কে তার ধর্মের উপর প্রেরণ ইত্যাদির মাধ্যমেও তার পরীক্ষা নেয়া হয়েছিল । আল্লাহ তা'আলা তাকে বলেনঃ ‘হে প্রিয়! তোমাকে আমি পরীক্ষা করছি, কি হয় তাই দেখছি ।’ তখন তিনি বলেনঃ ‘হে আমার প্রভু! আমাকে জনগণের ইমাম বানিয়ে দিন। এই কা'‘বাকে মানুষের জন্যে পুণ্য ও মিলন কেন্V্রে পরিণত করুন । এখানকার অধিবাসীদের নিরাপত্তা দান করুন। আমাদেরকে মুসলমান ও অনুগত বান্দা করে নিন । আমার বংশধরের মধ্যে আপনার অনুগত একটি দল রাখুন। এখানকার অধিবাসীদেরকে ফলের আহার্য দান করুন৷’ এই সমুদয়ই আল্লাহ তা'আলা পুরো করেন এবং সবই তাকে দান করেন। শুধুমাত্র তার একটি আশা আল্লাহ তা‘আলা পুরো করেননি । তা হচ্ছে এই যে, তিনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা জানিয়ে ছিলেনঃ ‘হে আল্লাহ! আমার সন্তানদেরকে ইমামতি দান করুন ।' এর উত্তরে আল্লাহ পাক বলেনঃ ‘আমার এ বিরাট দায়িত্ব অত্যাচারীদের উপর অর্পিত হতে পারে না!’ ৩{-এর ভাবার্থ এর সঙ্গীয় আয়াতসমূহও হতে পারে । ‘মুআত্তা' ইত্যাদি হাদীস এস্থের মধ্যে রয়েছে wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।