সূরাঃ বাকারাহ ২ ৩৮৫ পারাঃ ১ তাদের দিকে ঝুঁকে পড়ো না এবং তাদেরকে মেনে নিও না।” এ আয়াত থেকে ধর্মশাস্ত্রবিদগণ এই দলীল গ্রহণ করেছেন যে, কুফরী একটিই ধর্ম । ওটা ইয়াহুদী ধর্মই হোক বা খ্ৰীষ্টান ধর্মই হোক অথবা অন্য কোন ধৰ্মই হোক না কেন। কেননা ৩, শব্দটিকে এখানে এক বচনেই এনেছেন। যেমন এক জায়গায় 2929? আছেঃ 5! 5০১ ১ অৰ্থাৎ * ‘তোমাদের জন্যে তোমাদের ধর্ম আর আমার জন্যে আমার ধর্ম” এই দলীলের উপর এই ধর্মীয় নীতির ভিত্তি স্থাপন করা হয়েছে যে, মুসলমান ও কাফির পরস্পর উত্তরাধিকারী হতে পারে না এবং কাফিরেরা পরস্পর একে অপরের উত্তরাধিকারী হতে পারে। তারা দু'জন একই শ্রেণীর কাফিরই হোক বা বিভিন্ন শ্ৰেণীর কাফিরই হোক না কেন। ইমাম শাফিঙঈ. (রঃ) এবং ইমাম আবূ হানীফার (রঃ) এটাই মাযহাব । ইমাম আহমাদ বিন হাম্বলেরও (রঃ). একটি বর্ণনায় এই উক্তি রয়েছে। দ্বিতীয় বর্ণনায় ইমাম আহমাদ বিন হাম্বল (রঃ). এবং ইমাম মালিকের এ উক্তি বর্ণিত হয়েছে যে, দুই বিভিন্ন মাযহাবের কাফির একে অপরের উত্তরাধিকারী হতে পারে না। একটি বিশুদ্ধ হাদীসেও এটাই রয়েছে। এরপর আল্লাহ তা'আলা বলেন-‘আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা সত্যভাবে বুঝবার মত করে পাঠ করে’ কাতাদাহ (রঃ) বলেন যে, এর দ্বারা ইয়াহুদী ও খীষ্টানদেরকে বুঝান হয়েছে। অন্য বর্ণনায় রয়েছে যে, রাসূলুপ্াহ (সঃ)-এর 'সহচরবৃন্দকে (রাঃ) বুঝান হয়েছে। হযরত উমার (রাঃ) বলেন যে, সত্য ভাবে পাঠ করার অর্থ হচ্ছে জান্নাতের বর্ণনার সময় জান্নাতের প্রার্থনা এবং জাহান্নামের বর্ণনার সময় জাহান্নাম হতে আশ্রয় প্রার্থনা করা । ' হাসান 'বসরী (রঃ) বলেন যে, স্পষ্ট আয়াতগুলোর উপর আমল করা ও অস্পষ্ট আয়াতসমূহের উপর ঈমান আনা এবং কঠিন বিষয়গুলো আলেমদের কাছে পেশ করাই হচ্ছে তিলাওয়াতের হক আদায় করা। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে এর ভাবার্থ ‘সত্যের অনুসরণ'ও বর্ণিত হয়েছে। সুতরাং তিলাওয়াতের অর্থ হচ্ছে আনুগত্য ৷ যেমন {15 22 7 (৯১৪২) এর মধ্যে । একটি মারফ্' হাদীসেও এর'এ অর্থই বর্ণিত হয়েছে। কিন্তু এর অর্থ সঠিক হলেও এর কোন কোন বর্ণনাকারী অজ্ঞাত । হযরত আবূ মূসা আশআরী (রাঃ) বলেন যে, ডর যয অনুসরণকারী জান্নাতের উদ্যানে অবতরণকারী । | রাসূলুল্লাহ (সঃ)-এর পাঠের নিয়ম হযরত উমারের (রাঃ) তাফসীর অনুসারে এটাও বর্ণিত আঁছে যে, রাসুলুল্লাহ (সঃ) যখন রহমতের বর্ণনাযুক্ত' কোন আয়াত পাঠ করতেন তখন থেমে গিয়ে আন্লাহ তা'আলার নিকট রহমত চাইতেন আর যখন কোন শাস্তির আয়াত পড়তেন তখন থেমে গিয়ে তাঁর নিকট তা হতে আশ্রয় প্রার্থনা করতেন । 01 ২৫ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।