সূরাঃ বাকারাহ ২ ৩৮৩ পারাঃ ১ ‘তায্্কিরাহ্’ নামক কিতাবে কুরতুবী (রঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ)-এর জনক জননীকে জীবিত করা হয় এবং তারা তীর উপর ঈ্রমান আনেন সহীহ মুসলিমের যে হাদীসে রয়েছে যে, রাসুলুল্লাহ (সঃ) কোন এক ব্যক্তির প্রশ্নের উত্তরে বলেছিলেনঃ ‘আমার পিতা ও তোমার পিতা দোষযখে রয়েছে এর উত্তরও তথায় রয়েছে। কিন্তু এটা স্মরণ রাখা দরকার যে, রাসুলুল্লাহ (সঃ)-এর পিতা-মাতাকে জীবিত করার হাদীসটি ছয়টি বিশুদ্ধ হাদীস ইত্যাদির মধ্যে নেই এবং এর ইসনাদও দুর্বল । তাফসীর-ই-ইবনে জারীরের একটি মুরসাল হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) একদা জিজ্ঞেস করেন- ‘আমার বাপ-মায়ের কবর কোথায় আছে?’ সেই সময় এই আয়াত অবতীর্ণ হয়। ইমাম ইবনে জারীর (রঃ) এটা খণ্ডন করেছেন যে, রাসূলুল্লাহ (সঃ)-এর তার পিতা-মাতা সম্বন্ধে সন্দেহ পোষণ করা অসম্ভব । প্রথম কিরআতটিই সঠিক । কিন্তু আমরা ইমাম জারীরের (রঃ) উপর বিস্মিত হচ্ছি যে, কি করে তিনি: এটাকে অসম্ভব বললেন! সম্ভবতঃ এ ঘটনা এঁ সময়ের হবে যখন রাসূলুল্লাহ (সঃ) তার পিতা-মাতার জন্যে ক্ষমা প্রার্থনা করতেন এবং এর পরিণাম সম্বন্ধে তিনি হয়তো অবহিত ছিলেন না। অতঃপর তিনি যখন তাদের অবস্থা জেনে নেন তখন তিনি এ কাজ হতে বিরত থাকেন এবং তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং স্পষ্টভাবে বলে দেন যে, তারা দু'জনই জাহান্নামী ৷ যেমন বিশুদ্ধ হাদীস দ্বারা এটা সাব্যস্ত হয়েছে। মুসনাদ-ই-আহমাদের মধ্যে রয়েছে, হযরত আবদুল্লাহ বিন আমর বিন ‘আস (রাঃ) কে হযরত আতা’ বিন ইয়াসার (রঃ) জিজ্ঞেস করেনঃ ‘তাওডুরাতের মধ্যে রাসুলুল্লাহ (স)-এর গুণাবলী ও প্রশংসা কি রয়েছে?’ তখন তিনি বলেনঃ হা! তাঁর যে গুণাবলী কুরআন মাজীদের মধ্যে রয়েছে, এগুলোই তাওরাতের মধ্যেও রয়েছে। তাওরাতের মধ্যে আছে -‘হে নবী (সঃ)! আমি তোমাকে সাক্ষী, বাদ দাতা, ভয় প্রদর্শক এবং মুর্খদের রক্ষক করে পাঠিয়েছি। তুমি আমার বান্দা ও রাসূল । আমি তোমার নাম “মুতাওয়াক্কিল’ (ভরসাকারী) রেখেছি। তুমি কর্কশ ভাষীও নও তোমার হৃদয় কঠোরও নয়। তুমি দুশ্চরিত্রও নও । তুমি বাজারে গঞ্জে গণ্ডগোল সৃষ্টিকারীও নও । তিনি মন্দের বিনিময়ে মন্দ করেন না, বরং ক্ষমা করে থাকেন। আল্লাহ তা'আলা তাঁকে দুনিয়া হতে উঠাবেননা যে পর্যন্ত তিনি বক্র ধর্মকে তার দ্বারা সোজা না করেন, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কে স্বীকার করে না নেয়, অন্ধ চক্ষু খুলে না যায়, তাদের বধির কর্ণ শুনতে না থাকে এবং মরিচা ধরা অন্তর পরিক্ষার হয়ে না যায় ৷' সহীহ বুখারী শরীফের [১%5! $(-এর মধ্যেও হাদীসটি রয়েছে এবং ০ + {এর মধ্যেও বর্ণিত ইঁয়েছে। তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই এর মধ্যে এ বর্ণনার পরে এটুকু বেশী রয়েছেঃ ‘আমি আবার হযরত কা'ব (রাঃ)কেও এ প্রশ্নই করেছি এবং তিনিও ঠিক এ উত্তরই দিয়েছেন।' wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।