সূরাঃ বাকারাহ্ ২ ৩৮১ পারাঃ ১ রাখে না তারা বলে আমাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় না কেন কিংবা আমরা আমাদের প্রভুকে দেখতে পাই না কেন?” অন্যত্র রয়েছেঃ “তাদের প্রত্যেকেই চাচ্ছে যে,তাদেরকে কোন কিতাব দেয়া হোক।” এ সব আয়াত স্পষ্টভাবে প্রকাশ করছে যে, আরবের মুশরিকরা শুধুমাত্র অহংকার ও অবাধ্যতার বশবর্তী হয়েই রাসুলুল্লাহ (সঃ)-এর নিকট এসব জিনিস চেয়েছিল । এভাবে এ দাবীও মুশরিকদেরই ছিল। তাদের পূর্বে আহলে কিতাবও এরকম বাজে প্রার্থনা জানিয়েছিল। যেমন ইরশাদ হচ্ছেঃ “আহলে কিতাব তোমার নিকট চাচ্ছে যে, তুমি তাদের উপর আকাশ হতে কোন কিতাব অবতীর্ণ করবে, তারা তো মুসার (আঃ) নিকট এর চেয়ে বড় প্রার্থনা জানিয়েছিল, তারা তাকে বলেছিল-‘আল্লাহ্কে আমাদের সামনে এনে দেখাও ৷’ আল্লাহ পাক আরও বলেনঃ “যখন তোমরা বলেছিলে (বানী ইসরাঈল)- হে মূসা (আঃ)! আমরা তোমার উপর ঈমান আনবো না যে পর্যন্ত না তুমি তোমার প্রভুকে আমাদের সামনে এনে দেখাবে” অতঃপর আল্লাহ তা'আলা বলেনঃ ‘এদের অন্তর ও ওদের অন্তর সাদৃশ্য পূর্ণ হয়েছে। অর্থাৎ এই মুশরিকদের অন্তর পূর্বযুগের কাফিরদের মত হয়ে গেছে’ অপর এক জায়গায় আছেঃ “পূর্বযুগের লোকেরাও তাদের নবীগণকে যাদুকর ও পাগল বলেছিল এবং এরাও তাদের অনুকরণ করছে। তারপর আল্লাহ তা'আলা বলেনঃ ‘আমি বিশ্বাস স্থাপনকারীদের জন্যে নিদৰ্শনাবলী বর্ণনা করেছি যেগুলো দ্বারা রাসুলের (সঃ) সত্যতা প্রমাণিত হয়েছে। অন্য কোন জিনিস চাওয়ার প্রয়োজন বাকী নেই । ঈমান আনয়নের জন্যে এই নিদর্শনগুলোই যথেষ্ট । তবে যাদের অন্তরের উপর মোহর লাগানো রয়েছে তাদের জন্যে কোন আয়াতই ফলদায়ক হবে না । যেমন আল্লাহ তা'আলা বলেছেনঃ ‘যাদের উপর তোমার প্রভুর কথা সাব্যস্ত হয়ে গেছে,তারা ঈমান আনবে না, যদিও তাদের নিকট সমস্ত নিদর্শন এসে যায়,যে পর্যন্ত না তারা বেদনাদায়ক শাস্তি দেখে নেয় !' ( 2 oy 272924. TSE 2 a HEY ভয় প্রদর্শক রূপে প্রেরণ 2,949 ০০ %.6 1%?" করেছি এবং তুমি ৩৬০১১ 2৯ 3 |= দোযখবাসীদের সম্বন্ধে \ 7৮ জিজ্ঞাসিত হবে না। 0 লা wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।