সূরাঃ বাকারাহ ২ ৩৭৭ পারাঃ ১ পড়বে-এজন্যে যে, তারা আল্লাহ্র প্রতি সন্তানের সম্বন্ধ আরোপ করেছে, অথচ আল্লাহ্র শান এ নয় যে, তিনি সন্তান গ্রহণ করেন। আকাশসমূহে ও পৃথিবীতে যত কিছুই আছে, সমস্তই আল্লাহর সম্মুখে দাসর্ূপে উপস্থিত হবে। তিনি সকলকে বেষ্টন করে আছেন এবং সকলকে গণনা করে রেখেছেন কিয়ামতের দিন তারা সবাই তাঁর সমীপে একা একা উপস্থিত হবে!’ সুতরাং দাস সন্তান হতে পারে না । মনিব ও সন্তান এ দুটো বিপরীত মুখী ও পরস্পর বিরোধী । অন্য স্থানে একটি পূর্ণ সূরায় আল্লাহ তা'আলা একে নাকচ করে দিয়েছেন। যেমন তিনি বলেছেনঃ G77 23309919, 1// ie 2/7 Gr7/9b os +l 145 2 5 s+ UE TENG অর্থাৎ ‘হে নবী (সঃ)! তাদেরকে তুমি বলে দাও যে, তিনি (আল্লাহ) এক । আল্লাহ অমুখাপেক্ষী ৷ তার কোন সন্তান-সভ্ভুতি নেই এবং তিনিও কারও সম্তান নন। তার সমতুল্য কেউই নেই ৷’ এই আয়াতসমূহে এবং এরকম আরও বহু আয়াতে নাই বিন্ব এচু যী পিত্ত বণ নরেছে। তিনি যে তুলনা ও নযীর বিহীন এবং অংশীদার বিহীন তা সাব্যস্ত করেছেন, আর মুশরিকদের এ জঘন্য বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছেন। তিনি তো সবারই সৃষ্টিকর্তা ও সবারই প্রভু । সুতরাং তার সন্তান-সন্ততি ও ছেলে-মেয়ে হবে কোথেকে? সূরা বাকারার এ আয়াতের তাফসীরে সহীহ বুখারীর একটি হাদীস-ই- কুদসীতে আছে যে, আল্লাহ তা'আলা বলেনঃ ‘আদম সন্তান আমাকে মিথ্যা প্ৰতিপাদন করে, অথচ এটা তাদের জন্য উচিত ছিল না, তারা আমাকে গালি দেয় তাদের জন্যে এটা শোভনীয় ছিল না । তাদের মিথ্যা প্রতিপাদন তো এটাই যে, তাদের ধারণায় আমি তাদেরকে মেরে ফেলার পর পুনরায় জীবিত করতে সক্ষম নই; এবং তাদের গালি দেয়া এই যে, তারা আমার সন্তান গ্রহণ করা সাব্যস্ত করে, অথচ আমার স্ত্রী ও সন্তানাদি হওয়া থেকে আমি সম্পূর্ণ পবিত্র ও তা হতে বহু উর্ধে ৷’ এই হাদীসটিই অন্য সনদে এবং অন্যান্য কিতাবেও শব্দের বিভিন্নতার সাথে বর্ণিত হয়েছে। ' সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘মন্দ কথা শ্রবণ করে বেশী ধৈর্য ধারণকারী আল্লাহ তা'আলা অপেক্ষা আর কেউ নেই । মানুষ তার সন্তান সাব্যস্ত করছে, অথচ তিনি তাদেরকে আহাৰ্য দিচ্ছেন এবং নিরাপদে রাখছেন ।’ অতঃপর তিনি বলেনঃ ‘প্রত্যেক জিনিসই তার অনুগত, করে দাড়াবে, দুনিয়ার সবাই তার উপাসানায়রত আছে । যাকে তিনি বলেন এ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।