সূরাঃ বাকারাহ্ ২ ৩৭৪ পারাঃ ১ দেন। সকাল হলে দেখা যায় যে, কিবলাহ্র দিকে মুখ করে নামায আদায় হয়নি। আমরা রাসূলুল্লাহ (সঃ)-এর নিকূট এটা বর্ণনা করলে এ আয়াত অবতীর্ণ হয়।' এ হাদীসটি জামে’উত তিরমিযীর মধ্যে রয়েছে। ইমাম তিরমিযী (রঃ) একে হাসান বলেছেন। এর দু'জন বর্ণনাকারী দুর্বল । অন্য একটি বর্ণনায় আছে যে, সেই সময় মেঘে অন্ধকার ছেয়ে গিয়েছিল এবং আমরা নামায পড়ে নিজ নিজ সামনে রেখা টেনে দেই যেন সকালের আলোতে জানা যায় যে, নামায কিবলাহ্র দিকে হয়েছে কি হয় নি। সকালে জানা যায় যে, আমরা কিবলাহ ভুল করেছি । কিন্তু রাসূলুল্লাহ (সঃ) আমাদেরকে এ নামায পুনর্বার আদায় করার নির্দেশ দেননি। সেই সময় এ আয়াতটি অবতীর্ণ হয়। এ বর্ণনাতেও দু'জন বর্ণনাকারী দুর্বল । এ বর্ণনাটি দারকুতনীর হাদীস গ্রন্থে বিদ্যমান রয়েছে। একটি বর্ণনায় আছে যে,তাদের সঙ্গে রাসূলুল্লাহ (সঃ) ছিলেন না। সনদ হিসেব এটাও দুর্বল । এরূপ নামায পুনরায় পড়তে হবে কিন্য এ ব্যাপারে আলেমগণের দু'টি উক্তি রয়েছে। সঠিক উক্তি এটাই যে, এ নামায দ্বিতীয় বার পড়তে হবে না। আর এ উক্তিরই সমর্থনে এ হাদীসগুলো এসেছে, যে গুলো উপরে বর্ণিত হলো । কোন কোন মুফাস্সিরের মতে এ আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ ছিলেন নাজ্জাসী । রাসূলুল্লাহ্ (সঃ) তার মৃত্যুর সংবাদ পেয়ে সাহাবীগণকে (রাঃ) বলেনঃ ‘তোমরা তার গায়েবী জানাযার নামায আদায় কর ।' তখন কেউ কেউ বলেন যে, তিনি তো মুসলমান ছিলেন না; বরং খ্রীষ্টান ছিলেন। সেই সময় নিম্নের আয়াত অবতীর্ণ হয়ঃ ‘কোন কোন আহলে কিতাব আল্লাহ্র উপর’ এ কিতাবের উপর যা তোমাদের উপর (মুসলমানদের) অবতীর্ণ হয়েছে এবং যা তোমাদের পূর্বে অবতীর্ণ হয়েছিল (এ সবের উপর) ঈমান এনে থাকে ও আল্লাহ তা‘আলাকে ভয় করে থাকে ৷’ তখন তারা বলেনঃ ‘হে আল্লাহ্র রাসূল (সঃ)! তিনি তো কিবলাহ্র দিকে মুখ করে নামায পড়তেন না।' তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। কিন্তু হাদীসের সংজ্ঞা হিসেবে এ বর্ণনাটি গরীব। এর অর্থ এটাও বলা হয়েছে যে, নাজ্জাসী বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামায পড়তেন, কারণ তিনি জ্ঞানতেন মা যে, ওটা মানসূখ হয়েছে। ইমাম কুরতুবী (রঃ) বঙ্দেদ থে, রাসূলুল্লাহ (সঃ) ভার জানাযার নামায পড়েছিলেন। গায়েবী জানাযার নাঙ্গায পড়া যে উচিত এটা তায একটি দলীল । কিন্তু যারা এটা স্বীকার করেন না ভারা এটাকে বিশিষ্ট মনে করে থাকেন এবং এর তিনটি ব্যাখ্যা দিয়ে থাকেন । প্রথম এই যে, রাসূলুল্লাহ্ (সঃ) তীর জানাযা দেখতে পেয়েছিলেন, কারণ ভূমিকে তার জন্যে গুটিয়ে দেয়া হয়েছিল । দ্বিতীয় wwuwi.islamfind.wordpress.com
— صفحة ٣٨٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.