তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ৩৭৩ পারাঃ ১ সঠিকই হবে যে, ‘কোন স্থানই আল্লাহ পাকের ইল্ম হতে শূন্য নেই ।’ আর যদি এর ভাবার্থ হয় ‘আল্লাহ আ‘আলার সত্তা’ তবে এটা সঠিক হবে না। কেননা, আল্লাহ রাব্বুল আলামীন যে তাঁর সৃষ্টজীবের মধ্য হতে কোন জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা থেকে তার পবিত্র সত্তা বহু উর্ধে । এ আয়াতটির ভাবার্থ এও বর্ণনা করা হয়েছে যে, এ নির্দেশ হচ্ছে সফরে দিক ভুলে যাওয়ার সময় ও ভার যার ভব ২৫০ অবহাতযকণ নাযায় কান কোড করে পড়লেই চলবে । হযরত ইবনে উমার (রাঃ)-এর উদ্্রীর মুখ যে দিকেই থাকতো তিনি সেই দিবে ক নামার শর নে এবং পতেঃ রানুবনাই (0) বিনা এটাই ছিল’ সুতরাং এ আয়াতের ভাবার্থ এটাও হতে পারে। আয়াতের উল্লেখ ছাড়াই এ হাদীসটি সহীহ মুসলিম, জামে’উত তিরমিযী, সুনান-ই- নাসাঈ, মুসনাদ-ই-ইবনে আবি হাতিম, তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই ইত্যাদির মধ্যেও বর্ণিত আছে এবং মূল সহীহ বুখারী ও সহীহ মুসলিমের মধ্যেও বিদ্যমান রয়েছে। সহীহ বুখারীর মধ্যে রয়েছে যে, হযরত ইবনে উমার (রাঃ) কে যখন বর্ণনা করতেন এবং বলতেনঃ ‘এর চেয়েও বেশী ভয় হলে পায়ে চলা অবস্থায় এবং আরোহণের অবস্থায় দাড়িয়ে দাড়িয়ে নামায পড়ে নিও-মুখ কিবলার দিকে হোক আর নাই হোক! হযরত নাফে' (রঃ) বর্ণনা করেনঃ ‘আমার ধারণায় হযরত আবদুল্লাহ বিন উমার (রাঃ) ওটা মারফু' রূপে বর্ণনা করতেন ইমাম শাফিঈর (রঃ) প্রসিদ্ধ উক্তি এবং ইমাম আবু হানীফার (রঃ) উক্তি রয়েছে যে, সফরে সওয়ারীর উপর নফল নামায পড়া জায়েয, সেই সফর নিরাপদেরই হোক বা ভীতি পূর্ণই হোক বা যুদ্ধেরই হোক । ইমাম মালিক (রঃ) এবং তার দল এর উল্টো বলেন। ইমাম আবূ ইউসুফ এবং আবূ সাঈদ ইসতাখারী (রঃ) সফর ছাড়া অন্য সময়েও নফল নামায সওয়ারীর উপর পড়া জায়েয বলে থাকেন। হযরত আনাসও (রাঃ) এটা বৰ্ণনা করেছেন। ইমাম আবূ জাফর তাবারীও (রঃ) এটা পছন্দ করেছেন। এমনকি তিনি তো পায়ে চলা অবস্থায়ও এটা বৈধ বলেছেন। কোন মুফাস্সিরের মতে এ আয়াতটি এ সব লোকের ব্যাপারে অবতীর্ণ হয় যারা কিবলাহ্‌ সম্পর্কে অবহিত ছিল না এবং নিজ নিজ ধারণা মতে বিভিন্ন দিকে মুখ করে নামায পড়েছিল। এ আয়াতের দ্বারা তাদের নামাযকে সিদ্ধ বলা হয়েছে। হযরত রাবেআহ্‌ (রাঃ) বলেন-‘আমরা এক সফরে নবী (সঃ)-এর সঙ্গে ছিলাম । এক মনযিলে আমরা অবতরণ করি । রাত্রি অন্ধকারাচ্ছন্ন ছিল। জনগণ পাথর নিয়ে নিয়ে প্রতীক রূপে কিবলাহ্র দিকে রেখে নামায পড়তে আরম্ভ করে wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।