সূরাঃ বাকারাহ্ ২ ৩৭০ পারাঃ ১ তোমাদেরকে এ কাজই করতে হৃবে।’ অতঃপর মক্কা বিজয়ের পরবর্তী বছরে রাসূলুল্লাহ (সঃ) ঘোষণা করেনঃ ‘এ বছরের পরে যেন কোনও মুশরিক হজ্জ করতে না আসে এবং কেউই যেন বায়তুল্লাহ্র তাওয়াফ উলঙ্গ হয়ে না করে। যে সব লোকের মধ্যে সন্ধির সময়কাল নির্ধারিত হয়েছে তা ঠিকই থাকবে ।' প্রকৃতপক্ষে এই নির্দেশ নিম্নের এই আয়াতেরই সত্যতা প্রমাণ করছে ও তার উপর আমল করছেঃ jy AAI 0 3/709 prerr lyons 1979 0 187) 123 487 /, clad aad Lis 5 as 035 il Ll er wll অর্থাৎ ‘হে মু’মিনগণ! নিশ্চয় মুশরিকরা অপবিত্র,সুতরাং তারা যেন এ বছরের পর হতে আর “মাসজিদ-ই হারাম’-এর নিকটবর্তী না হয়’ (৯৪ ২৮) অন্য অর্থও বর্ণনা করা হয়েছেঃ ‘মুশরিকদের জন্যে তো এটাই উচিত ছিল যে, তারা আল্লাহ্র ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে প্রবেশ করে, কিন্তু এটা না করে তারা সম্পূর্ণ উল্টো করছে অর্থাৎ তারা মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করতে বাধা প্রদান করছে।’ এর ভাবার্থ এও হতে পারেঃ এ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন যে, তিনি অতি সত্বরই মুমিনদেরকে মুশরিকদের উপর জয়যুক্ত .করবেন এবং তার ফলে এই মুশরিকরা মসজিদের দিকে মুখ করতেও থর থর করে কাঁপতে থাকবে- আর হলোও তাই । রাসূলুল্লাহ (সঃ) মুসলমানদেরকে উপদেশ দেন যে, আরব উপদ্থীপে দু'টি ধর্ম থাকতে পারে না এবং ইয়াহুদী ও খ্ৰীষ্টানদেরকে তথা হতে বের করে দেয়া হবে। এই উম্মতের re AEs AE El eS এর এঁ উপদেশ কার্যে পরিণত করে দেখিয়ে দেন। এর দ্বারা মসজিদসমূহের মর্যাদাও সাব্যস্ত হলো। বিশেষ করে এঁ স্থানের মসজিদের মর্যাদা সাব্যস্ত হলো যেখানে দানব ও মানব সবারই জন্যে হযরত মুহাম্মদ (সঃ) নবীরূপে প্রেরিত হয়েছিলেন। ওঁ কাফিরদের উপর দুনিয়ার লাঞ্ছনা ও অপমানও এসে গেল এবং যেমন তারা মুসলমানদেরকে বাধা দিয়েছিল ও দেশ হতে বিতাড়িত করেছিল, ঠিক তেমনই তাদের উপর পুর্ণ প্রতিশোধ নেয়া হলো । তাদেরকেও বাধা দেয়া হলো, আর পরকালের শাস্তি তো অবশিষ্ট থাকলই । কেননা, তারা বায়তুল মুকাদ্দাসের মর্যাদা ক্ষুণ্ব করেছে, মহান আল্লাহকে ছেড়ে অন্যের নিকট প্রার্থনা করা শুরু করে দিয়েছে, উলঙ্গ হয়ে তারা বায়তুল্লাহ্্র তাওয়াফ করেছে ইত্যাদি । আর যদি এর ভাবার্থ খ্রীষ্টানদেরকে নেয়া হয় তবে এটা স্পষ্ট কথা যে, তারাও বায়তুল মুকাদ্দাসের মসজিদে আতংক সৃষ্টিকারীরূপে এসেছে, বিশেষ করে. এ পাথরের তারা অমর্যাদা করেছে যেই দিকে ইয়াহুদীরা নামায পড়তো । wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।