সুরাঃ বাকারাহ ২ ৩৬৯ পারাঃ ১ বায়তুল্লাহ শরীফের বিধ্বস্তির একটা নতুন বর্ণনাক্রমিক তালিকা ' ইমাম ইবনে জারীরের (রঃ) ‘মক্কার মুশরিকেরা .বায়তুল্লাহর বিধ্বপ্তির চেষ্টা করেনি’ এই উক্তির উত্তর এই যে, রাসূলুল্লাহ (সঃ) ও তার সহচরবৃন্দকে (রাঃ) মক্কা হতে বিতাড়িত করা এবং পবিত্র কা'বার মধ্যে মূর্তি স্থাপন করারু চাইতে বড় ধ্বংস আর কি হতে পারে? স্বয়ং কুরআন পাকে ঘোষিত হচ্ছেঃ 0১% {) ১০" ০% অৰ্থাৎ ‘তারা মসজিদ-ই-হারাম হতে বাধা দান ক্। (৮৩৪) অন্য স্থানে আয়াহ তাজালা বলেনঃ ‘এসব লোক মাসজিদ-ই-হারাম হতে বাধা দিয়ে থাকে’ অন্যত্র বলেনঃ ‘মুশরিকদের দ্বারা আল্লাহ্র মসজিদসমূহ আবাদ হতে পারে না, তারা নিজেরাই তাদের কুফরীর উপর সাক্ষী, তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে, তারা চিরকালের জন্যে দোযখী !' র আবাদ এ সব লোক দ্বারা হয়ে থাকে, যারা আল্লাহ্র উপর ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে, নামায প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে ও শুধুমাত্র আল্লাহ্কেই ভয় করে, এরাই সঠিক পর্ন প্রাপ্ত ।' আল্লাহ পাক আর এক জায়গায় বলেনঃ ‘এ সব লোক কুফরীও করেছে এবং তোমাদেরকে (মুসলমানদেরকে) মসজিদ-ই-হারাম হতে বাধাও দিয়েছে, কুরবানীর পশুগুলোকে যবাহ হওয়ার স্থান পর্যন্ত পৌছুতেও দেয়নি, আমি এসব নর ও নারীর প্রতি যদি লক্ষ্য না করতাম যারা দুর্বলতা ও শঁক্তিহীনতার কারণে মন্ধা হতে বের হতে পারে না, তবে আমি তোমাদেরকে নির্দেশ দিতাম যে; তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু এই নিষ্পাপ মুসলমানেরা নিষ্পেষিত হয়ে যাবে বলে আমি সরাসরি এ হুকুম দেইনি; কিন্তু যদি এ কাফিরেরা তাদের দুষ্টামি থেকে বিরত না. হয় তবে এঁ সময় দূরে নেই যখন আমার বেদনাদায়ক শান্তি তাদের প্রতি নিপতিত হকে!’ সুতরাং এ সব মুসলমানকে যখন মসজিদসমূহে প্রবেশ হতে বিরত রাখা হয়েছে, যাদের দ্বারা মসজিদসমূহ আবাদ হয়ে থাকে, তখন মসজিদগুলো ধ্বংস কঁরতে আর বাকি রাখলো কি? মসজিদের আবাদ শুধুমাত্র বাঁহ্যিক রং ও চাকচিক্যের দ্বারা হয় না; বরং ওর মধ্যে আল্লাহ তাআলার যিক্র হওয়া, শরীয়তের কার্যাবলী চালু থাকা, শির্ক ও বাহ্যিক ময়লা হতে পবিত্ৰ রাখাই হচ্ছে প্রকৃতপক্ষে -মসজিদকে আবাদ করা । অতঃপর আল্লাহ পাক বলেন যে, মসজিদের মধ্যে নির্ভীকভাবে প্রবেশ করা মুশরিকদের জন্যে মোটেই শোভা পায় না। ভাবার্থ এই যে, ‘হে মুসলমানগণ! তোমরা মুশরিকদেরকে নির্ভাঁক চিত্তে আল্লাহর ঘরে (কাবা শরীফে) প্রবেশ করতে দেবে না, আমি যখন তোমাদেরকে তাদের উপর জয়যুক্ত করবো-তখন 0 ২s wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।