তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ৩৫৭ -_ পারাঃ ১ CAAA একে ৬ পড়তেন । তখন তিনি বলেন যে, সাঈদের (রঃ) উপর কিংবা, তীর বংশের উপর কুরআন মাজীদ অবতীর্ণ হয়নি । আল্লাহ তাআলা বলেনঃ bE 4 35 অৰ্থাৎ ‘হে নবী (সঃ)! আমি তোমাকে অতি সত্রই পড়িয়ে য় দিবে অতঃপর তুমি তুলবে না।' (৮৭৪ ৬) আরও বলেছেনঃ 415 WES অর্থাৎ ‘যখন তুমি ভুলে যাবে তখন তোমার প্রভুকে স্বরণ কর!” (১৮৪২৪) হযরত উমারের (রাঃ) ঘোষণা রয়েছেঃ ‘হযরত আলী (রাঃ) উত্তম ফায়সালাকারী এবং হযরত উবাই (রাঃ) সবচেয়ে বেশী কুরআনের পাঠক । আমরা হযরত উবাই (রাঃ)-এর কথা ছেড়ে দেই । কেননা, তিনি বলেন, ‘আমি যা আল্লাহ্‌র রাসূলের (সঃ) মুখে শুনেছি তা ছাড়বো না, অথচ আল্লাহ পাক বলেনঃ ‘আমি যা মানসূখ করি বা ভুলিয়ে দেই, ত তা হতে উত্তম বা তারই মত আনয়ন করি ৷’ (সহীহ বুখারী ও মুসনাদ-ই-আহমাদ) ‘তা হতে উত্তম হয়’ অর্থাৎ বান্দাদের জন্যে সহজ ও তাদের আরাম হিসেবে, কিংবা ‘তারই মত হয়’ । কিন্তু আল্লাহ পাকের দূরদূর্শিতা তার পরেরটাতেই রয়েছে। সৃষ্টজীবের হেরফেরকারী এবং সৃষ্টি ও হুকুমের অধিকারী একমাত্র আল্লাহ । তিনি যাকে যেভাবে চান সেভাবেই গঠন করেন। তিনি যাকে চান ভাগ্যবান করেন এবং যাকে চান হতভাগ্য করেন যাকে চান সুস্থতা প্রদান করেন . এবং যাকে চান রোগাক্রান্ত করেন। যাকে চান ক্ষমতা প্রদান করেন এবং যাকে চান দুর্ভাগা করেন। বান্দাদের মধ্যে তিনি যে হুকুম জারী করতে চান তাই জারী করেন। যা চান হারাম করেন, যা চান হালাল করেন, যা চান অনুমতি দেন এবং যা চান নিষেধ করেন। তিনি ব্যাপক বিচারপতি । তিনি যা চান সেই আহকামই জারী করেন,তীর হুকুম কেউ অগ্রাহ্য করতে পারেনা । তিনি যা চান তাই করেন। কেউই তাকে বাধা দান করতে পারে না। তিনি বান্দাদেরকে পরীক্ষা করেন এবং দেখেন যে, তারা নবী ও রাসূলদের কিরূপ অনুসারী হয়। তিনি কোন যৌক্তিকতার কারণে নির্দেশ দেন, আর কোন যৌক্তিকতার কারণে এ হুকুমকেই সরিয়ে দেন। তখন পরীক্ষা হয়ে যায়। ভাল লোকেরা তখনও আনুগত্যে প্রস্তুত ছিল এবং এখনও আছে কিন্তু যাদের অন্তর খারাপ, তারা তখন সমালোচনা শুরু করে দেয় এবং নাক মুখ চড়িয়ে থাকে। অথচ সমস্ত সৃষ্টজীবের সৃষ্টিকর্তার সমস্ত কথাই মেনে নেয়া উচিত এবং সর্বাবস্থায়ই রাসুলুল্লাহ (সঃ)-এর অনুসরণ করা উচিত । তিনি যা বলেন তাই সত্য জেনে পালন করা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকা কর্তব্য । এস্থলেও ইয়াহুদীদের কথাকে চরমভাবে অগ্রাহ্য করা হয়েছে এবং তাদের কুফরীর বর্ণনা রয়েছে। তারা ‘নসখ’কে স্বীকার করতো না। কেউ কেউ বলেন wwuwi.islamfind.wordpress.com 3

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।