সূরাঃ বাকারাহ্ ২ ৩৫৬ পারাঃ ১ - ‘“নসখ্' এর মূলতত্বের উপর মূলনীতির পণ্ডিতগণের অভিমত এ জিজ্ঞাস্য বিষয়ে ধর্মীয় মূলনীতির পণ্ডিতগণের ব্যাখ্যা বিভিন্ন রূপ হলেও অর্থ হিসেবে সবগুলো প্রায় একই । ‘নসখ্’ এর অর্থ হচ্ছে-কোন শরঈ নির্দেশ পরবর্তী দলীলের ভিত্তিতে সরে যাওয়া । কখনও সহজের পরিবর্তে কঠিন এবং কখনও কঠিনের পরিবর্তে সহজ হয়, আবার কখনও বা কোন পরিবর্তনই হয় না। তাবরানীর (রঃ) হাদীস গ্রন্থে একটি হাদীস-আছে যে, দুই ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট হতে একটি সূরা মুখস্থ করেছিলেন। সূরাটি তারা পড়তেই থাকেন। একদা রাত্রির নামাযে সূরাটি তারা পড়ার ইচ্ছে করেন কিন্তু কোনক্রমেই স্মরণ করতে পারেন না। হতবুদ্ধি হয়ে তারা রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে উপস্থিত হন এবং ওটা বর্ণনা করেন। রাসুলুল্লাহ (সঃ) তখন তাদেরকে বলেনঃ ‘এটা মানসূখ হয়ে গেছে এবং এর পরিবর্তে উত্তম দেয়া হয়েছে। তোমাদের অন্তর হতে ওটা বের করে নেয়া হয়েছে। দুঃখ করো না, নিশ্চিন্ত থাক ।' j হযরত যুহরী (রঃ) 14:35 5% পেশ এর সঙ্গে পড়তেন । এর, একজন বর্ণনাকারী সুলাইমান বিন রাকিম দুর্বল । আবু বকর আসম্বারীও (রঃ) অন্য সনদে মারফু‘রূপে এটাকে বর্ণনা করেছেন, যেমন কুরতুবীর (রঃ) বর্ণনায় রয়েছে। {25 কে ৬৮ ও পড়া হয়েছে। (এর অর্থ হচ্ছে পিছনে সরিয়ে দেয়া । হযরত ইবনে আব্বাস (রাঃ) এর তাফসীরে বর্ণনা করেনঃ ‘অর্থাৎ আমি ওকে ছেড়ে দেই, মানসূখ করি না৷’ হযরত ইবনে মাসউদের (রাঃ) ছাত্র বলেনঃ অর্থাৎ আমি ওর শব্দ ঠিক রেখে হুকুম পরিবর্তন করে দেই৷’ আবৃদ বিন উমাইর (রঃ), মুজাহিদ (রঃ) এবং আতা‘ (রঃ) হতে বর্ণিত আছে ‘অর্থাৎ আমি ওকে পিছনে সরিয়ে দেই ৷’ ‘আতিয়া আওফী (রঃ) বলেনঃ ‘অর্থাৎ মানসুখ করি না!’ সুদ্দী (রঃ) এবং রাবী' বিন আনাসও (রঃ) এটাই বলেন । যহ্হাক (রঃ) বলেনঃ ‘অর্থাৎ নাসিখকে মানসূখের পিছনে রাখি ৷’ আবুল আলিয়া (রঃ) বলেনঃ ‘অর্থাৎ আমার নিকট ওটা টেনে নেই ৷’ হযরত উমার (রাঃ) খুৎবায় ৬% পড়েছেন এবং ওর অর্থ ‘পিছনে হওয়া’ বর্ণনা করেছেন। (৮% পড়লে ওর ভাবার্থ হবে ‘আমি ওটা ভুলিয়ে দেই ৷’ আল্লাহ তা‘আলা যে হুকুম উঠিয়ে নিতে ইচ্ছে করতেন ওটা নবী (সঃ) কে ভুলিয়ে দিতেন। এভাবেই এ আয়াতটি উঠে . যেতো। হযরত সা'দ বিন আবি ওয়াক্কাস (রাঃ){% পড়তেন । এতে তাঁকে হযরত কাসিম বিন আবদুল্লাহ (রঃ) বলেন যে, হযরত সাঈদ বিন মুসাইয়্যাব (রঃ) তো wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।