সূরাঃ বাকারাহ ২ ৩৪৯ পারাঃ ১ -'"{(৬) যাদুর ষষ্ঠ প্রকার হচ্ছে কতকগুলো ওষুধের গোপন কোন বৈশিষ্ঠ্য জেনে ওটা ফাজে লাগানো ।.আর এটা তো স্পষ্ট কথা ষে,এতে বিস্ময়কর বৈশিষ্ট্য - রয়েছে। চুম্বককেই তো দেখা যায় যে, ওটা কিভাবে লোহাকে নিজের দিকৈ আকর্ষণ করে থাকে। অধিকাংশ সূফী ও দরবেশই এঁ ফন্দি ফিকিরকেই জনগণেরই মধ্যে কারামত রূপে প্রদর্শন করতঃ তাদেরকে মুরীদ করতে থাকে । (৭) সপ্তম প্রকারের যাদু হচ্ছে কারও মধ্যে একটা বিশেষ প্রভাব ফেলে যা চায় তাই তার দ্বারা করিয়ে নেয়া । যেমন তাকে বলে যে, তার ‘ইসমে ‘আযম’ : মনে আছে কিংবা জি্বিনেরা তার তাবে আছে। এখন যদি তার সামনে লোকটি দুর্বল ঈগানের লোক হয় এবং অশিক্ষিত হয় তবে তো সে তাকে বিশ্বাস করে নেবে এবং তার প্রতি তার একটা ভয় ও সমন্ত্রম থাকবে যা তাকে আরও দুর্বল করে দেবে। এখন সে যা চাইবে তাই সে করবে। আর এই প্রভাব সাধারণতঃ স্বল্ন জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপরই পড়ে থাকে। একেই “মুতাবান্নাহ’ বলা হয়। আর অন্তৰদষ্টি দিয়ে সে জ্ঞানী ও অজ্ঞানকে চিনতে পারে, কাজেই সে নিরেটের উপরই তার ক্রিয়া চাপিয়ে থাকে । (৮) অষ্টম প্রকারের যাদু হচ্ছে চুগলী করা সত্য-মিথ্যা মিশিয়ে কারও অস্তরে নিজের কর্তৃত্ স্থাপন করা এবং গোপনীয় চতুরতা দ্বারা তাকে বশীভূত করা । এ চুগলী যদি মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টির জন্যে হয় তবে এটা শরীয়ত অনুযায়ী হারাম হবে। আর যদি এটা সংশোধন করার উদ্দেশ্যে হয় এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক মিলনের জন্যে হয় কিংবা এর ফলে যদি মুসলমানদেরকে তাদের প্রতি আগত বিপদ থেকে রক্ষা করা যায় এবং কাফিরদের শক্তি নষ্ট করতঃ তাদের মধ্যে আতংক সৃষ্টি করা যায় তবে এটা বৈধ হবে । যেমন হাদীস শরীফে আছে যে, এঁ ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মঙ্গলের জন্যে এদিক ওদিক কথা নিয়ে যায়। হাদীসে আরও আছে যে, যুদ্ধ হচ্ছে প্রতারণার নাম। হযরত নঈম বিন মাসউদ (রাঃ) খন্দকের যুদ্ধে আরবের কাফির ও ইয়াহুদীদের মধ্যে এদিক ওদিকের কথার মাধ্যমে বিচ্ছেদ আনয়ন করেছিলেন ত ক যক তৰক হট ফা তত অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তির কাজ । এটা স্বরণ রাখার বিষয় যে, ইমাম রাষযী যে যাদুর এই আটটি প্রকার বর্ণনা : করেছেন তা শুধু শব্দ হিসেবে । কেননা আরবী ভাষায় + বা যাদু প্রত্যেক এ জিনিসকে বলা হয়, যা অত্যন্ত সুক্ষ্ম ও জটিল হয়৷ এবং যার কারণসমূহ মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। এজন্যেই একটি হাদীসে আছে যে, কোন কোন বর্ণনাও যাদু। আর এ কারণেই সকালের প্রথম ভাগকে ‘সহুর’ বলা হয়। কেননা, ওটা wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।