তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ৩৪৮ পারাঃ ১ করছে। ঘড়ি, ঘন্টা এবং ছোট ছোট জিনিস, যা থেকে বড় বড় জিনিস বেরিয়ে আসে, এসবগুলোই এই প্রকারেরই অন্তর্ভুক্ত । প্রকৃতপক্ষে একে যাদু বলা উচিত নয়। কেননা, এটা তো এক প্রকার নির্মাণ ও কারিগরি, যার কারণগুলো সম্পূর্ণ প্রকাশ্য । যে ওটা জানে সে এসব শব্দ দ্বারা একাজ করতে পারে।- যে ফন্দি বাইতুল মুকাদ্দাসের খৃষ্টানেরা করতো ওটাও এ শ্রেণীরই অন্তর্ভুক্ত । এ ফন্দি এই যে, তারা গোপনে গির্জার প্রদীপগুলি জ্বালিয়ে দিতো। অতঃপর ওকে গির্জার মাহাত্ম্য বলে প্রচার করতঃ জনগণকে তাদের ধর্মে টেনে আনতো। কতক কারামিয়াহ ও সুফিয়্যাহ্‌ সম্প্রদায়েরও ধারণা এই যে, জনগণকে আল্লাহর ইবাদতের দিকে আকৃষ্ট করার জন্যে আগ্রহ ও উৎসাহ প্রদর্শনের হাদীসগুলো বানিয়ে নিলে কোন দোষ নেই । কিন্তু এটা চরম ভুল । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি জেনে শুনে আমার নামে মিথ্যা কথা বলে সে যেন দোযখে তার স্থান ঠিক করে নেয়।’ তিনি আরও বলেনঃ ‘আমার হাদীসগুলো তোমরা বর্ণনা করতে থাকো; কিন্তু আমার নামে মিথ্যা কথা বলো না।যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে নিঃসন্দেহে জাহান্নামী ।' “ একজন খ্ৰীষ্টান পাদরী একদা দেখে যে, পাখীর একটি ছোট বাচ্চা. যা উড়তে পারে না, একটি বাসায় বসে আছে। যখন ওটা দুর্বল ও ক্ষীণ স্বর বের করছে তখন অন্যান্য পাখীরা ওর প্রতি দয়া পরবশ হয়ে ‘যাইতুন’ ফল এনে ওর বাসায় রেখে দিচ্ছে। এ পাদরী কোন জিনিস দিয়ে এ আকারেরই একটি পাখী তৈরী করে। ওর নীচের দিক ফাপা রাখে এবং ওর ঠোটের দিকে একটি ছিদ্র রাখে, যার মধ্য দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করে। অতঃপর যখন বাতাস বের হয় তখন এঁ পাখীর মতই শব্দ করে। ওটা নিয়ে গিয়ে সে গির্জার মধ্যে বাতাস মুখো রেখে দেয়। ছাদে একটি ছোট ছিদ্র করে দেয় যেন বাতাস সেখান :দিয়ে যাতায়াত করে। এখন যখনই বাতাস বইতে থাকে তখনই ওটা হতে শব্দ বের হতে থাকে । আর এ শব্দ শুনে এ প্রকারের পাখী তথায় একত্রিত-হয় এবং “যাইতুন’ ফল এনে এনে রেখে যায়। এঁ পাদরী তখন প্রচার করতে শুরু করে যে, গির্জার মধ্যে এটা এক অলৌকিক ব্যাপার । এখানে একজন মনীষীর সমাধি রয়েছে এবং এটা তারই কারামত । এখন জনগণ স্বচক্ষে এটা দেখে বিশ্বাস করে নেয়। অতঃপর তারা এ কবরের উপর নযর-নিয়ায আনতে থাকে এবং এই কারামত বহু দূর পর্যন্ত পৌছে যায়। অথচ ওটা না ছিল কারামত, না ছিল মু’জিযা । বরং শুধুমাত্র ছিল ওটা একটা গোপনীয় বিষয় যা সেই পাদরী; একমাত্র তার পেট পূরণের জন্যেই গোপনীয়ভাবে করে রেখেছিল। আর এঁ অভিশপ্ত দল ওতেই লিপ্ত হয়ে পড়েছিল । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।