সূরাঃ বাকারাহ্ ২ ৩৪৫ পারাঃ ১ আল্লাহ তা'আলা । আহলে সুন্নাত ওয়াল জামা'আত আকাশকে ও তারকাকে ফলাফল সৃষ্টিকারী মানে না । দার্শনিকেরা, জোতির্বিদেরা এবং বে-দ্বীনেরা তো তারক্কা ও আকাশকেই ফলাফল সৃষ্টিকারী মেনে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রথম দলীল হচ্ছে নিম্নের আয়াতটিঃ ‘তারা কোন ক্ষতি করতে পারবে না!’ দ্বিতীয় দলীল হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ (সঃ)-এর উপর যাদু করা । তৃতীয় দলীল হচ্ছে এ স্ত্রী লোকটির যা হযরত সেখ (র0) বকছে আরও তা রযেরে বহ মঃনাতেয়েছে। ' ইমাম রাযী (রঃ) বলেন যে, যাদু বিদ্যা লাভ করা দুষনীয় নয়। মাসয়ালা বিশ্লেষণকারীগণের এটাই অভিমত । কেননা, এটাও একটা বিদ্যা । আর আল্লাহ্ তা‘আলা বলেছেনঃ ‘যারা জানে এবং যারা জানে না, এরা কি সমান?” আর এ জন্যেও যাদু বিদ্যা শিক্ষা দুষণীয় নয় যে, তার দ্বারা মু‘জিযা ও যাদুর মধ্যে পূর্ণভাবে পার্থক্য করা যায় এবং মু’জিযার জ্ঞান ওয়াজিব ও ওটা নির্ভর করে যাদু বিদ্যার উপর, যার দ্বারা পার্থক্য বুঝা যায়। সুতরাং যাদু বিদ্যা শিক্ষা করাও ওয়াজিব হয়ে গেল । ইমাম রাধীর (রাঃ) একথা "গোড়া হতে আগা পর্যন্ত ভুল । বিবেক হিসেবে যদি তিনি ওটাকে খারাপ না বলেন তবে মু’তাযিলা সম্প্রদায় বিদ্যমান রয়েছে, যারা ওকে বিবেক হিসেবেও খারাপ বলে থাকে। আর যদি শরীয়তের দিক দিয়ে খারাপ না বলেন তবে কুরআন মাজীদের এ শারঈ আয়াত ওকে খারাপ বলার জন্যে যথেষ্ট । সহীহ হাদীসে রয়ছে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ ‘যে ব্যক্তি কোন যাদুকর বা গণকের নিকট গমন করে সে কাফির হয়ে যায় । সুতরাং ইমাম রাযীর (র) উক্তি সম্পূর্ণ ভুল । তার একথা বলা যে, মুহাককিকগণের অভিমত এটাই’ এটাও ঠিক নয়। মুহাক্কিকগণের এরূপ কথা কোথায় আছে? ইসলামের ইমামগণের মধ্যে কে এ কথা বলেছেন? অতঃপর ‘যারা জানে এবং জানে না, তারা কি সমান?’ এ আয়াতটিকে দলীলরূপে পেশ করা হঠধর্মী ছাড়া কিছুই নয়। কেননা, এ আয়াতের ‘ইলম’ এর ভাবার্থ হচ্ছে ধর্মীয় ‘ইলম’ । এ আয়াতে শারঈ আলেমগণের মর্যাদা বর্ণনা করা হয়েছে। অতঃপর তীর এ কথা বলা যে, এর দ্বারা মু'জিযার ‘ইলম’ লাভ হয়, এটা একেবারে বাজে কথা ৷ কেননা, আমাদের রাসূল (সঃ)-এর সবচেয়ে বড় মু'জিযা হচ্ছে পবিত্র কুরআন, যা বাতিল থেকে সম্পূর্ণ মুক্ত । কিন্তু তার মু'জিযা জানা যাদু জানার উপর নির্ভরশীল নয়। এঁ সব লোক যাদের যাদুর সঙ্গে দূরের সম্পর্ক নেই তারাও এটাকে মু’জিযা বলে স্বীকার করেছেন। সাহাবীগণ (রাঃ), তাবেঈগণ, ইমামগণ এমনকি সাধারণ মুসলমানগণও একে মু’জিযা মেনে থাকেন। অথচ তাদের মধ্যে কেউ কখনও যাদু জানা তো দূরের কথা, ওর কাছেই যাননি । তারা ওটা নিজে শিক্ষা করেননি wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।