তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ ২ ৩৪৪ পারাঃ ১ হযরত ইমাম আহমাদ (রঃ) ও পূর্ব যুগীয় মনীষীদের একটি দল যাদু বিদ্যা শিক্ষার্থীকে কাফির বলেছেন। কেউ কেউ কাফির তো বলেন না, কিন্তু বলেন যে, যাদুকরকে হত্যা করাই হচ্ছে তার উপযুক্ত শাস্তি । হযরত বাজালাহ নিন উবাইদ (রঃ) বলেনঃ ‘হযরত উমার (রাঃ) তার এক নির্দেশ নামায় লিখেছিলেনঃ ‘যাদুকর পুরুষ বা স্ত্রীকে তোমরা হত্যা করে দাও ৷’ এ নির্দেশ অনুযায়ী আমরা তিনজন যাদুকরের গর্দান উড়িয়েছি ৷’ সহীহ বুখারী শরীফে আছে যে, উম্মুল মু'মিনীন হযরত হাফসার (রাঃ) উপর তার দাসী যাদু করেছিল বলে তাকে হত্যা করা হয়। হযরত ইমাম আহমাদ বিন হাম্বল (রঃ) বলেন যে, তিনজন সাহাবী (রাঃ) হতে যাদুকরকে হত্যা করার ফতওয়া রয়েছে। জামে' উত তিরমিযীর মধ্যে আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ ‘যাদুকরের শাস্তি হচ্ছে তরবারি দ্বারা হত্যা করা৷’ এ হাদীসের একজন বর্ণনাকারী ইসমাঈল বিন মুসলিম দুর্বল । সঠিক কথা এটাই মনে হচ্ছে যে, এ হাদীসটি মাওকুফ ৷ কিন্তু তাবরানীর হাদীসের মধ্যে অন্য সনদেও এ হাদীসটি মারফ্‌' রূপে বর্ণিত আছে। আল্লাহই সবচেয়ে বেশী জানেন। " ওয়ালীদ বিন উকবার নিকট একজন যাদুকর ছিল, সে তার যাদু কার্য বাদশাহকে দেখাতো। সে প্রকাশ্যভাবে একটি লোকের মাথা কেটে নিতো। অতঃপর একটা শব্দ করতো, আর তখনই মাথা জোড়া লেগে যেতো মুহাজির সাহাবাগণের (রাঃ) মধ্যে একজন মর্যাদা সম্পন্ন সাহাবী (রাঃ) ওটা দেখেন এবং তিনি স্বয়ং যাদুকরেরই মাথা কেটে ফেলেন এবং বলেনঃ ‘তুমি সত্যবাদী হলে নিজেই জীবিত হয়ে যাও ৷’ অতঃপর তিনি কুরআন মাজীদের নিম্নের আয়াতটি পাঠ করেনঃ ‘তোমরা যাদুর নিকট যাচ্ছ ও তা দেখছো?’ এঁ সাহাবী (রাঃ) ওয়ালীদের নিকট হতে তাকে হত্যা করার অনুমতি নেননি বলে বাদশাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং শেষে তাকে ছেড়ে দেন। ইমাম শাফিঈ (রঃ) হযরত উমারের (রাঃ) নির্দেশ ও হযরত হাফসার (রাঃ) ঘটনা সম্পর্কে বলেছেন যে, এ হুকুম এ সময় কার্যকরী হবে যখন যাদুর মধ্যে শিরক যুক্ত শব্দ থাকবে। মুণতাযিলা সম্ৃদায় যাদুর অস্তিতূই মানে না। তারা বলে যে,যারা যাদুর অস্তিত্ব স্বীকার করে তারা কাফির । কিন্তু আহ্‌লে সুন্নাত ওয়াল জামা'আত যাদুর অস্তিত্বে বিশ্বাসী । তারা স্বীকার করে যে, যাদুকর তার যাদুর বলে বাতাসে উড়তে পারে, মানুষকে বাহ্যতঃ গাধা ও গাধাকে বাহ্যতঃ মানুষ করে ফেলতে পারে; কিন্তু নির্দিষ্ট কথাগুলো মন্ত্রতন্ত্র পড়ার সময় এগুলো সৃষ্টিকারী হচ্ছেন wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।