তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ৩৪২ পারাঃ ১ পাক বলেন- ১৯৫% ৯৫% ৩2 £41 অর্থাৎ ‘হযরত মুসার (আঃ) মনে এ ধারণা দেয়া হয়েছে যে, যেন এ সাপগুলো তাদের যাদুর বলে চলাফেরা করছে।’ (২০৪ ৬৬) এ ঘটনা দ্বারা এটাও জানা যাচ্ছে যে, এ আয়াতে “বাবেল' ॥ শব্দ দ্বারা ইরাকের বাবেলকে বুঝানা হয়েছে, ‘দুনিয়া অন্দের’ বাবেল নয়। মুসনাদ-ই-ইবনে আবি হাতিমের একটি বর্ণনায় আছে যে, হযরত আলী ইবনে আবু তাবিল (রাঃ) বাবেলের পথ দিয়ে যাচ্ছিলেন । আসরের নামাযের সময় হলে ' তিনি তথায় নামায আদায় করলেন না, বরং বাবেলের সীমান্ত পার হয়ে নামায পড়লেন। অতঃপর বললেনঃ ‘আমার প্রিয় রাসূল (সঃ) আমাকে গোরস্থানে নামায পড়তে নিষেধ করেছেন এবং বাবেলের ভূমিতেও নামায পড়তে নিষেধ করেছেন। এটা অভিশপ্ত ভূমি ৷’ সুনান-ই-আবি দাউদের মধ্যেও এ হাদীসটি বর্ণিত আছে। ইমাম আবূ দাউদ (রঃ) এ হাদীসের উপর কোন সমালোচনা করেননি । আর যে হাদীসকে ইমাম আবূ দাউদ (রঃ) স্বীয় কিতাবে নিয়ে আসেন এবং ওর সনদের উপর নীরবতা অবলম্বন করেন এঁ হাদীস ইমাম সাহেবের মতে হাসান হয়ে থাকে। এর দ্বারা জানা গেল যে, বাবেলের ভূমিতে মামায পড়া মাকরূহ । যেমন সামুদ সম্পৃদায়ের ভূমি সম্পর্কে রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ থা গালাগাল কত গর ভয়ে কাদতে কাদতে যাও!’ আল্লাহ তা'আলা হারূত ও মারূতের মধ্যে ভাল-মন্দ, কুফর ও ঈমানের জ্ঞান দিয়ে রেখেছিলেন বলে তারা কুফরীর দিকে গমনকারীদের উপদেশ দিতো । এবং তাদেরকে ওটা হতে বিরত রাখার যথাসাধ্য চেষ্টা করতো । কিন্তু যখন কোনক্রমেই মানতো না তখন তাদেরকে যাদু বিদ্যা শিখিয়ে দিতো । ফলে তাদের ঈমানের আলো বিদায় নিতো এবং যাদু চলে আসতো । শয়তান তাদের বন্ধু হয়ে যেতো । ঈমান বিদায় নেয়ার পর আল্লাহর অভিশাপ তাদের উপর নেমে আসতো । ইবনে জুরাইজ (রঃ) বলেন যে, ০ কাফির ছাড়া আর কেউ যাদু বিদ্যা শিখবার সৎ সাহস রাখতে পারে না। %2, শব্দের অর্থ এখানে বিপদ, আজমায়েশ ও পরীক্ষা । এ আয়াতের মাধ্যমে এটাও জানা গেল যে, যাদু বিদ্যা শিক্ষা করা কুফরী । হাদীসের মধ্যেও আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি কোন যাদুকরের নিকট গমন করে এবং তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, সে মুহাম্মদ (সঃ)-এর উপর নাযিলকৃত ওয়াহীর সাথে কুফরী করে।' (বাষ্যার)’ ৷ এ হাদীসটি বিশুদ্ধ এবং-এর সমর্থনে অন্যান্য হাদীসও এসেছে। অতঃপর বলা হচ্ছে যে, মানুষ হারূত ও মারতের কাছে গিয়ে যাদু বিদ্যা শিক্ষা করতো ফলে তারা খারাপ কাজ করতো এবং স্বামী ও স্ত্রীর মধ্যে wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।