সূরাঃ বাকারাহ্ ২ ৩৪১ পারাঃ ১ ‘বিপথে চালিত হওনি ৷’ তোমার ঈমান ঠিক আছে, তুমি এখনও ফিরে যাও এবং কুফরী করো না।’ আমি বলি-“আমাকে যে যাদু শিখতেই হবে!’ তারা পুনরায় আমাকে বলে-‘এ দুল্লীতে প্রস্রাব করে এসো’ আমি আবার যাই । কিন্তু এবারও মন চায় না, সুতরাং ফিরে আসি । আবার এভাবেই প্রশ্ন ও উত্তর হয়। পুনরায় আমি চুল্লীর নিকট যাই এবং মনকে শক্ত করে প্রস্রাব করতে বসে পড়ি। আমি দেখি যে, একজন ঘোড়া সওয়ার মুখের উপর পর্দা ফেলে আকাশের উপর উঠে গেল । আমি ফিরে এসে তাদের নিকট এটা বর্ণনা করি তারা বলে- ‘হা, এবার তুমি সত্য বলছো । ওটা তোমার ঈমান ছিল, যা তোমার মধ্য হতে বেরিয়ে গেল । এখন চলে যাও’ । আমি এসে এ বৃদ্ধাকে বলি- ‘তারা আমাকে কিছুই শিক্ষা দেয়নি’ সে বলে- ‘যথেষ্ট হয়েছে। তোমার নিকট সবই চলে এসেছে । এখন তুমি যা বলবে তাই হবে ।’ আমি পরীক্ষামূলকভাবে একটি গমের দানা নিয়ে মাটিতে ফেলে দেই । অতঃপর বলি- গাছ হও’ ওটা গাছ হয়ে গেল। আমি বলি- ‘তোমাতে ডাল পাতা গজিয়ে যাক’ তাই হয়ে গেল । তার পর বলি- ‘শুকিয়ে যাও ৷’ ডালপাতা শুকিয়ে গেল । অতঃপর বলি-“পৃথক পৃথকভাবে দানা দানা হয়ে যাও ।' ওটা তাই হয়ে গেল । তারপরে আমি বলি-“শুকিয়ে যাও ৷’ ওটা শুকিয়ে গেল। অতঃপর বলি-‘আটা হয়ে যাও ৷’ আটা হয়ে গেল । আমি বলি-'রুটি হয়ে যাও ৷’ রুটি হয়ে.গেল। এটা দেখেই আমি লজ্জিত হয়ে যাই এবং বে-ঈমান হয়ে যাওয়ার ৰারণে আমার খুরই দুঃখ হয়। হে উন্মুল মু'মিনীন! আল্লাহর শপথ! আমি যাদুর দ্বারা কোন কামও নেইনি এবং কারও উপর এটা প্রয়োগও করিনি । এভাবে কাদতে কাদতে রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে হাজির হওয়ার উদ্দেশ্যে এসেছি । কিন্তু দুর্ভাগ্য বশতঃ তাকে পেলাম না। এখন আমি কি করি?’ একথা বলেই সে পুনরায় কাদতে আরম্ভ করে এবং এত কাদে যে, সবারই মনে তার প্রতি দয়ার সঞ্চার হয়। তাকে কি ফতওয়া দেয়া যেতে পারে এ ব্যাপারে সাহাবীগণও (রাঃ) খুবই উদ্বিগু ছিলেন । অবশেষে তারা বলেন- ‘এখন এ ছাড়া আর কি হবে যে, তুমি এ কাজ করবে না, তাওবা কুরবে এবং মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, আর পিতা-মাতার খিদমত করবে ।' এই ইসনাদ সম্পূর্ণ সঠিক । কেউ কেউ বলেন যে, যাদুর বলে প্রকৃত জিমিসই পরিবর্তিত হয়ে যায় । আবার কেউ কেউ বলেন যে, না, দর্শকের শুধু এর ধারণা হয়ে থাকে মাত্র, প্রকৃত জিনিস যা ছিল তাই থাকে৷ যেমন কুরআন পাকে রয়েছেঃ ৷ অর্থাৎ ‘ তারা মানুষের চোখে যাদু করে দিয়েছে’ (৭৪ ১১৬) অন্যত্র আল্লাহ্ wwwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।