সূরাঃ বাকারাহ ২ ৩৪০ পারাঃ ১ হযরত মুজাহিদ (রঃ) বলেন যে, প্রথম কিছুদিন তো এই ফেরেশৃতারা স্থিরই ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যক্ত ন্যায়ের সঙ্গে বিচার করতো এবং সন্ধ্যার-পর আকাশে উঠে যেতো । অতঃপর যুহ্রাকে দেখে নিজেদের নফ্সকে নিয়ন্ত্রণ পাঠিয়ে দেয়া হয়। মোট কথা, হারূত ও মারতের এ ঘটনা তাবেঈগণের মধ্যেও বহু লোক বর্ণনা করেছেন। যেমন, মুজাহিদ (রঃ), সুদ্দী (রঃ), হাসান বসরী (রঃ), মুকাতিল বিন হিব্বান (রঃ) প্রভৃতি । পূর্ববর্তী ও পরবর্তী মুফাস্্সিরগণও নিজ নিজ তাফসীরে এটা এনেছেন। কিন্তু এর অধিকাংশই বানী ইসরাঈলের কিতাবসমূহের উপর নির্ভরশীল । এ অধ্যায়ে কোন সহীহ মারফ্' মুত্তাসিল হাদীস রাসূলুল্লাহ (সঃ) হতে সাব্যস্ত নেই । আবার কুরআন হাদীসের মধ্যেও বিস্তারিত ব্যাখ্যা নেই । সুতরাং আমাদের ঈমান ওর উপরেই রয়েছে যে, যেটুকু কুরআন মাজীদে আছে ওটাই সঠিক । আর প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ পাকই জানেন। তাফসীর-ই-ইবনে জারীরের মধ্যে একটি দুর্বল হাদীস রয়েছে, যাতে একটি বিশ্বরয়কর ঘটনা বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেনঃ ‘রাসূলুল্লাহ (সঃ)-এর পরলোক গমনের অল্প দিন পরে ‘দাওমাতুল জানদাল’ হতে একটি স্ত্রীলোক তার খৌজে আগমন করে। তার মৃত্যু সংবাদ পেয়েই সে উদ্বিগু হয়ে কাদতে আরম্ভ করে। আমি তাকে জিজ্ঞেস করি- ব্যাপার কি? সে বলেঃ ‘আমার মধ্যে ও আমার স্বামীর মধ্যে ঝগড়া-বিবাদ প্রায় লেগেই থাকতো । একবার সে আমাকে ছেড়ে কোন্ অজানা জায়গায় চলে যায়। একটি বৃদ্ধার নিকট আমি এসব কিছু বর্ণনা করি। সে আমাকে বলে- ‘তোমাকে যা বলি তাই কর, সে আপনা আপনি চলে আসবে ।' আমি প্রস্তুত হয়ে গেলাম । রাত্রে সে দু'টি কুকুর নিয়ে আমার নিকট আগমন করে। একটির উপর সে আরোহণ করে এবং অপরটির উপর আমি আরোহণ করি । অল্পক্ষণের মধ্যেই আমরা দু'জন বাবেলে চলে যাই । তথায় গিয়ে দেখি যে, দু'টি লোক শূৃংখলে আবদ্ধ অবস্থায় লটকানো রয়েছে। এ বৃদ্ধা আমাকে বলে-“তাদের নিকট যাও ও বল-‘আমি যাদু শিখতে এসেছি।’ আমি তাদেরকে একথা বলি। তারা বলে-‘জেনে রেখো, আমরা তো পরীক্ষার মধ্যে রয়েছি । তুমি যাদু শিক্ষা করো না, যাদু শিক্ষা করা কুফরী ।’ আমি বলি-‘শিখবো ৷’ তারা বলে-‘আচ্ছা, তাহলে যাও, এ মুল্লীর মধ্যে প্রস্রাব করে চলে এসো ৷’ আমি গিয়ে প্রস্রাবের ইচ্ছে করি, কিন্তু আমার অন্তরে কিছুটা ভয়ের সঞ্চার হয়, সুতরাং আমি ফিরে এসে বলি-* আমি কাজ সেরে এসেছি’ তারা আমাকে জিজ্ঞেস করে -'তুমি কি দেখলে'ঃ আমি বলি-‘কিছুই না’। তারা বলে-তুমি ভুল বলছো’ এখন পর্যন্ত তুমি wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।