সূরাঃ বাকারাহ ২ ৩৩৯ ০ পারাঃ১ আকাশে উঠে যায় এবং তথায় তাকে তারকায় .রূপাস্তরিত করা হয় । কতকগুলো মারফু' বর্ণনায়ও এটা আছে; কিন্তু ওটা মুনকার ও বে-ঠিক। অন্য একটি বর্ণনায় আছে যে, এ ঘটনার পূর্বে তো ফেরেশতাগণ শুধুমাত্র মুমিনদের জন্যই ক্ষমা প্রার্থনা করতেন, কিন্তু এর পর তারা সারা দুনিয়াবাসীর জন্যে ক্ষমা প্রার্থনা করতে আরম্ভ করেন। কোন কোন বর্ণনায় আছে যে, যখন এই ফেরেশতাদ্বয় হতে এ অবাধ্যতা প্রকাশ পায় তখন অন্যান্য ফেরেশতাগণ স্বীকার করেন যে, বানী আদম আল্লাহ্ পাক হতে দূরে রয়েছে এবং তাকে না দেখেই ঈমান এনেছে, সুতরাং তাদের ভুল হওয়া অস্বাভাবিক নয় । এ ফেরেশতাদ্বয়কে বলা হয়ঃ ‘তোমরা দুনিয়ার শাস্তি গ্রহণ করে নাও, অথবা পরকালের শাস্তির জন্যে প্রস্তুত হয়ে যাও’ তারা দু'জন পরামর্শ করে দুনিয়ার শাস্তিই গ্রহণ করে। কেননা, এটা অস্থায়ী এবং পরকালের শাস্তি চিরস্থায়ী । সুতরাং বাবেলে তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। একটি বর্ণনায় আছে যে, আল্লাহ তা‘আঁলা তাদেরকে যে নির্দেশাবলী দিয়েছিলেন তাতে হত্যা ও অবৈধ মালের উপর নিষেধাজ্ঞা ছিল এবং এ হুকুমও ছিল যে,তারা যেন ন্যায়ের সঙ্গে বিচার করে। এও এসেছে যে, তারা তিনজন ফেরেশতা ছিল। কিন্তু একজন পরীক্ষায় অংশ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ফিরে যায়। অতঃপর দু'জনের পরীক্ষা নেয়া হয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এটা হযরত. সুলাইমান (আঃ)-এর যুগের ঘটনা । এখানে বাবেল দ্বারা দুনিয়ায় অন্দের: বাবেলকে বুঝান হয়েছে। স্ত্রীলোকটির নাম আরবী ভাষায় ছিল ‘যুহরা’ বানতী ভাষায় ছিল ‘বেদখত্ এবং ফারসী ভাষায় ছিল ‘আনাহীদ’। এ স্্রীলোকটি তার স্বামীর বিরুদ্ধে একটি মোকাদ্দমা এনেছিল যখন তারা তার সাথে অসৎ কাজের ইচ্ছে করে তখন সে বলে-“‘যদি আগে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে ফায়সালা দাও তবে আমি সম্মত আছি’ তারা তাই করে। পুনরায় সে বলেঃ ‘তোমরা যা পড়ে আকাশে উঠে থাকো ও যা পড়ে নীচে নেমে আস ওটাও আমাকে শিখিয়ে দাও । তারা ওটাও তাকে শিখিয়ে দেয়। সে ওটা পাঠ করে আকাশে উঠে যায়। কিন্তু নীচে নেমে আসার দু'আ ভুলে যায়। সেখানেই তার দেহকে তারকায় রূপান্তরিত করা ' হয়। হযরত আবদুল্লাহ বিন উমার (রাঃ) কখনও যুহরা তারকা দেখলে তাকে অভিশাপ দিতেন। যখন এই ফেরেশতারা আকাশে উঠতে চাইলো কিন্তু উঠতে পারলো না। তখন তারা বুঝে নিলো যে, এখন তাদের ধ্বংস অনিবার্য । wwuwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।