তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরাঃবাকারাহ্‌ ২ ৩৩৮ পারাঃ ১ তখন ভারা দু'জন পৃথিবীতে অবতরণ করে। তাদেরকে পরীক্ষা করার জন্যে আল্লাহ তা'আলা “যুহরাকে’ একটি সুন্দরী নারীর আকারে তাদের নিকট পাঠিয়ে দেন তারা তাকে দেখেই বিস্নোহিত হয়ে পড়ে এবং তার সাথে ব্যভিচার করার ইচ্ছা প্রকাশ করে। সে বলেঃ ‘তোমারা শিরক করলে আমি সম্মত আছি ।' তারা উত্তর দেয়ঃ ‘এটা আমাদের দ্বারা হবে না৷’ সে চলে যায়। আবার সে এসে পূর্ণ করতে সম্মত হবো ৷’ তারা ওটাও প্রত্যাখ্যান করে। সে আবার আসে এবং বলেঃ ‘আচ্ছা, এই মদ পান করে নাও । তারা ওটাকে ছোট পাপ মনে করে তাতে সম্মত হয়ে যায়। এখন তারা নেশায় উন্মত্ত হয়ে ব্যভিচারও করে বসে এবং শিশুটিকে হত্যা করে ফেলে। তাদের চৈতন্য ফিরে আসলে এ স্ত্রীলোক তাদেরকে বলেঃ যে যে কাজ " করতে তোমরা অস্বীকৃতি জ্ঞাপন করেছিলে তা সবই করে ফেলেছো।'’ তারা তখন লজ্জিত হয়ে যায় । তাদেরকে দুনিয়ার শাস্তি বা আখেরাতের শাস্তির যে কোন একটি গ্রহণ করার অধিকার দেয়া হয়। তারা দুনিয়ার শাস্তি পছন্দ করে। সহীহ ইবনে হিব্বান, মুসনাদ-ই- আহমাদ, তাফসীর-ই-ইবনে মিরদুণয়াই এবং তাফসীর-ই-ইবনে জারীরের মধ্যে এ হাদীসটি বিভিন্ন শব্দে বর্ণিত আছে। মুসনাদ-ই-আহমাদের এ' বর্ণনাটি গরীব । ওর মধ্যে একজন বর্ণনাকারী মূসা বিন যুবাইর আনসারী রয়েছে-ইবনে আবি হাতিমের (রঃ) মতে সে নির্ভরযোগ্য নয়। তাফসীর-ই- ইবনে মিরদুওয়াই এর মধ্যে একটি বর্ণনায় এও রয়েছে যে, একদা রাত্রে হযরত আবদুল্লাহ বিন উমার (রাঃ) হযরত নাফে' (রাঃ)কে জিজ্ঞেস করেনঃ ‘যুহরা তারকাটি বের হয়েছে কি?’ তিনি বলেনঃ ‘না’ । দু'তিন বার প্রশ্নের: পর বলেনঃ ‘এখন উদিত হয়েছে৷’ হযরত আবদুল্লাহ বিন উমার (রাঃ) তখন বলেন ‘ ও যেন খুশিও না হয় এবং ওর আনন্দ লাভও যেন না হয়৷’ হযরত নাফে' (রাঃ) তখন তাকে বলেনঃ ‘জনাব, একটি তারকা যা আল্লাহ পাকের নির্দেশক্রমে উদিত 'ও অস্তমিত হয় তাকে আপনি মন্দ বলেন?’ তিনি তখন বলেনঃ ‘তবে শুনুন জনাব আমি এ কথাই বলছি যা রাসূলুল্লাহ (সঃ) এর নিকট হতে শুনেছি’ অতঃপর উল্লিখিত হাদীসটি শব্দের বিভিন্নতার সাথে বর্ণনা করেন।.কিন্তু. এটাও গরীব বা দুর্বল । হযরত কা'ব (রাঃ) হতে বর্ণিত হাদীসটি মারফু* হওয়া অপেক্ষা মাওকুফ হওয়ার সম্ভাবনাই বেশী । সম্ভবতঃ এটা ইসরাঈলী বৰ্ণনাই হবে। আল্লাহ্‌ তা'আলাই এ সম্পর্কে সবচেয়ে ভাল জানেন। সাহাবা (রাঃ) এবং তাবেঈন (রাঃ) হতেও এ ধরনের বহু বর্ণনা করা হয়েছে। কেউ কেউ বলেন যে, যুহরা একটি স্ত্রী লোক ছিল। সে ফেরেশতাদের সাথে শর্ত করে বলেছিলঃ ‘ তোমরা আমাকে এঁ দো'আটি শিখিয়ে দাও যা পড়ে তোমরা আকাশে উঠে থাকো। তারা তাকে তা শিখিয়ে দেয়। সে এটা পড়ে wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।