তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

| সূচীপত্র সূরাঃ বাকারাহ ২ ৩৩৫ পারাঃ ১ একথা শুনে হযরত ইবনে আব্বাস (রাঃ) কেঁপে উঠেন এবং বলেনঃ ‘এটা সত্য হলে আমরা তার মীরাস বন্টন করতাম না। আর তার স্ত্রীগণকে বিয়ে করতাম না। শুন! শয়তানরা আকাশবানী চুরি করে শুনে নিতো এবং তাদের নিজস্ব কথা মিলিয়ে দুনিয়ায় ছড়িয়ে দিতো । হযরত সুলাইমান (আঃ) এ সব পুস্তক জমা করে তাঁর সিংহাসনের নীচে পুঁতে দেন। তার মৃত্যুর পর ভ্বীনেরা পুনরায় তা বের করে নেয় । এ পুস্তকগুলো ইরাকের মধ্যেও ছড়িয়ে রয়েছে এবং এঁ পুস্তকগুলোর কথাই তারা বর্ণনা করছে, ছড়িয়ে দিচ্ছে'। এ আয়াতে ওরই বর্ণনা রয়েছে। সেই যুগে এটাও প্ৰসিদ্ধি লাভ করেছিল যে, শয়তানরা ভবিষ্যত জানে। হযরত সুলাইমান (আঃ) এই পুস্তকগুলো বাক্সে ভরে পুঁতে ফেলার পর এই নির্দেশ জারী করেন যে, যে একথা বলবে তার মাথা কেটে নেয়া হবে। কোন কোন বর্ণনায় আছে যে, হযরত সুলাইমান (আঃ)-এর ইন্তেকালের পর ভ্বীনেরা এ পুস্তকগুলো তার সিংহাসনের নীচে পুঁতে রাখে এবং ওর প্রথম পৃষ্ঠায় লিখে রাখেঃ “এই জ্ঞানভাণ্ডার ‘আসিফ বিন ররখিয়া’ কর্তৃক সংগ্রহ করা হয়েছে, যিনি হযরত সুলাইমান বিন দাউদের (আঃ) প্রধানমন্ত্রী, বিশিষ্ট পরামর্শ দাতা এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন৷” ইয়াহুদীদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছিল যে, হযরত সুলাইমান (আঃ) নবী ছিলেন না, বরং যাদুকর ছিলেন। এই কারণেই উপরোক্ত আয়াতগুলো অবতীর্ণ হয়। আল্লাহ্র সত্য নবী (সঃ) অন্য এক সত্য নবীকে (আঃ) কালিমামুক্ত করেন এবং ইয়াহুদীদের বদ-আকীদার অসারতা ঘোষণা করেন। তারা হযরত সুলাইমান (আঃ)-এর নাম নবীদের নামের তালিকাভুক্ত শুনে ক্রোধে জুলে উঠতো । এজন্যেই এ ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটাও একটা কারণ যে, হযরত সুলাইমান (আঃ) কষ্টদায়ক প্রাণী হতে কষ্ট না দেয়ার অঙ্গীকার নিয়েছিলেন। তাদেরকে এ অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলেই তারা কষ্ট দেয়া হতে বিরত থাকতো । অতঃপর জনগণ নিজেরাই কথা বানিয়ে নিয়ে যাদু মন্ত্র ইত্যাদির সম্বন্ধ হযরত সুলাইমান (আঃ) এর সঙ্গে লাগিয়ে দেয়। ওর অসারতা এই পবিত্র আয়াতে রয়েছে। এখানে ১% শব্দটি "5-এর অর্থে ব্যবহৃত হয়েছে কিংবা 1% শব্দটি €4%3-এর অন্তর্ভুক্ত । আর এটাই উত্তম । আল্লাহ তা'আলাই সবচেয়ে বেশী জানেন। হযরত হাসান বসরী (রঃ)-এর উক্তি আছে যে, যাদু হযরত সুলাইমান (আঃ) এর পূর্বেও ছিল। এটা সম্পূর্ণ সত্য কথা । হযরত সুলাইমান (আঃ) হযরত মুসা (আঃ)-এর পর যুগের নবী । আর হযরত মূসা (আঃ)-এর যুগে যাদুকরদের বিদ্যমানতা কুরআন মাজীদ দ্বারাই সাব্যস্ত হয়েছে এবং হযরত সুলাইমান wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।