তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ৩৩৪ পারাঃ ১ হযরত সুলাইমান (আঃ)-এর ঘটনা এবং যাদুর মূল তত্ত্বের উপর একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, হযরত সুলাইমান (আঃ)-এর নিকট একটি আংটি ছিল । পায়খানায় গেলে তিনি ওটা তার স্ত্রী জারাদার নিকট রেখে যেতেন । হযরত সুলাইমান (আঃ)-এর পরীক্ষার সময় এলে একটি শয়তান জ্বীন তার রূপ ধরে তাঁর স্ত্রীর নিকট আসে এবং আংটি চায় । তা তাকে দিয়ে দেয়া হয়। সে তা পরে হযরত সুলাইমান (আঃ)-এর সিংহাসনে বসে যায়। সমস্ত জ্রীন, মানব ও শয়তান তার খিদমতে হাজির হয় । সে শাসন কার্য চালাতে থাকে। এদিকে হযরত সুলাইমান (আঃ) ফিরে এসে তীর স্ত্রীর নিকট আংটি চান ৷ তীর স্ত্রী বলেনঃ ‘তুমি মিথ্যাবাদী । তুমি সুলাইমান (আঃ) নও । সুলাইমান (আঃ) তো আংটিটি নিয়েই গেছেন’ হযরত সুলাইমান (আঃ) বুঝে নেন যে, এটা হচ্ছে মহান আল্লাহ্র পক্ষ হতে তার উপর পরীক্ষা । এ সময়ে শয়তানরা যাদু বিদ্যা, জ্যোতিষ বিদ্যা এবং ভবিষ্যতের সত্য-মিথ্যা খবরের কতকগুলো কিত।ব লিখে এবং ওগুলো হযরত সুলাইমান (আঃ)-এর সিংহাসনের নীচে পুঁতে রাখে হযরত সুলাইমান (আঃ) এর পরীক্ষার যুগ শেষ হলে পুনরায় তিনি সিংহাসন ও রাজপাটের মালিক হয়ে যান। স্বাভাবিক বয়সে পৌছে যখন তিনি রাজত্ব হতে অবসর গ্রহণ করেন, তখন শয়তানরা জনগণকে বলতে শুরু করে যে, হযরত সুলাইমানের (আঃ) ধনাগার এবং এ পুস্তক যার বলে তিনি বাতাস ও ভ্রীনদের উপর শাসনকার্ষ চালাতেন তা তার সিংহাসনের নীচে পৌতা রয়েছে৷ ভ্বীনেরা এ সিংহাসনের নিকটে যেতে পারতো না বলে মানুষেরা ওটা খুঁড়ে এ সব পুস্তক বের করে। সুতরাং বাইরে এর আলোচনা হতে থাকে এবং প্রত্যেকেই এ কথা বলে যে, হযরত সুলাইমান (আঃ)-এর রাজত্বের রহস্য এটাই ছিল। এমনকি জনগণ হযরত সুলাইমান (আঃ)-এর নবুওয়াতকেও অস্বীকার করে বসে এবং তাকে যাদুকর বলতে থাকে । রাসুলুল্লাহ (সঃ)-এর সত্যতা অস্বীকার করেন এবং আল্লাহ্র ফরমান জারী হয় যে, যাদু বিদ্যার এ কুফরী শয়তানরা ছড়িয়ে ছিল। হযরত সুলাইমান (আঃ) ওটা হতে সম্পূৰ্ণ মুক্ত ছিলেন। হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট একটি লোক আগমন করলে তিনি তাকে জিজ্ঞেস করেনঃ ‘কোথা হতে আসছো?’ সে বলেঃ ‘ইরাক হতে ৷” তিনি বলেনঃ ‘ইরাকের কোন্‌ শহর হতে?’ সে বলেঃ ‘কুফা হতে’ । তিনি জিজ্ঞেস করেনঃ ‘তথাকার সংবাদ কিঃ’ সে বলেঃ ‘তথায়. আলোচনা হচ্ছে যে, হযরত আলী (রাঃ) মারা যাননি; বরং তিনি জীবিত আছেন এবং সত্বরই আসবেন। wwuwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।