তাফসীর পাবলিকেশন কমিটি হইতে প্রকাশিত হাফেয ইমামুদ্দিন ইবনু কাসীর কর্তৃক রচিত তাফসীর ইবনে কাসীর — ১। তাফসীর ইবনে কাসীর ১ম, ২য়, ৩য় খণ্ড
/ ৭৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সূরাঃ বাকারাহ্‌ ২ ৩৩৩ পারাঃ ১ অর্থাৎ ‘হে মুহাম্মদ (সঃ) আমি এমন এমন নিদর্শনাবলী তোমার উপর অবতীর্ণ করেছি যা তোমার নবুওয়াতের জন্যে প্রকাশ্য দলীল হতে পারে। ইয়াহুদীদের বিশেষ জ্ঞান ভাণ্ডার তাওরাতের গোপনীয় কথা, তাদের পরিবর্তনকৃত আহ্‌কাম ইত্যাদি সব কিছুই আমি এই অলৌকিক কিতাব কুরআন মাজীদের মধ্যে বর্ণনা করেছি। ওটা শুনে প্রত্যেক জীবিত অন্তর তোমার নবুওয়াতের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়ে পড়ে। তবে ইয়াহুদীরা যে হিংসা-বিদ্বেষ বশতঃ মানছে না ওটা অন্য কথা । নতুবা প্রত্যেক লোকই এটা বুঝতে পারে যে, একজন নিরক্ষর লোক কখনও এরকম পবিত্র অলংকার ও নিপুণতাপূর্ণ কথা বানাতে পারে না ৷’ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, ইবনে সুরিয়া কাতভীনী মুহাম্মদ (সঃ)-কে বলেছিল £ ‘আপনি এমন কোন সোন্দর্য ও দর্শন পূর্ণবাণী আনতে পারেন নি যা দ্বারা আপনার নবুওয়াতের পরিচয় পেতে পারি বা কোন জ্বলন্ত প্রমাণও আপনার নিকট নেই’ তখনই এই পবিত্র আয়াতটি অবতীর্ণ হয়। ইয়াহুদীদের নিকট শেষ নবী (সঃ)-কে স্বীকার করার উপর অঙ্গীকার নেয়া হয়েছিল তা তারা অস্বীকার করেছিল বলে আল্লাহ্‌ তাআলা বলেন যে, অঙ্গীকার করে তা ভঙ্গ করা, এটা তো ইয়াহুদীদের চিরাচরিত অভ্যাস, বরং তাদের অধিকাংশের অন্তর তো ঈমান থেকেই শূন্য । {এর অর্থ হচ্ছে ‘ফেলে দেয়া ৷” ইয়াহুদীরা আল্লাহ্‌র কিতাবকে এবং তাঁর অঙ্গীকারকে এমনভাবে ছেড়ে দিয়েছিল যে, যেন তারা তা ফেলেই দিয়েছিল। এ জন্যেই তাদের নিন্দের ব্যাপারে এ শব্দই ব্যবহার করা হয়েছে। কুরআন কারীমের এক জায়গায় স্পষ্টভাবে বর্ণিত আছেঃ ‘তারা তাওরাত ও ইঞ্জীলের মধ্যে মুহাম্মদ (সঃ)-এর বর্ণনা বিদ্যমান পেয়ে থাকে৷’ এখানেও আল্লাহ পাক বলেছেন যে,যখন তাদের একটি দল কিতাবের নির্দেশ অগ্রাহ্য করতঃ ওকে এমনভাবে ছেড়ে দেয় যে, যেন সে জানেই না । বরং যাদুর পিছনে লেগে পড়ে। এমনকি মুহাম্মদ (সঃ)-এর উপরও যাদু করে। মহান আল্লাহ তীর রাসূল (সঃ)কে এটা জানিয়ে দেন এবং ওর ক্রিয়া নষ্ট করতঃ তাকে আরোগ্য দান করেন। তাওরাতের মাধ্যমে তো তারা তার মুকাবিলা করতে সক্ষম হয়নি। কেননা, ওটা তো তীর সত্যতা প্রমাণকারী। সুতরাং ওটাকে তারা পরিত্যাগ করতঃ অন্য কিতাব গ্রহণ করে ওর পিছনে লেগে পড়ে আল্লাহ্র কিতাবকে তাৱা এমনভাবে ছেড়ে দেয় যে, যেন তারা ওর সম্বন্ধে কিছু জানতই না। র বশবর্তী হয়ে তারা আল্লাহ্র কিতাবকে তাদের পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে। এও বলা হয়েছে যে; গান-বাজনা, খেল-তামাশা এবং আল্লাহ্‌র স্মরণ হতে বিরত রাখে এমন প্রত্যেক জিনিসই £:৮৷ /-এর অন্তর্ভুক্ত । wwwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।